কলকাতায় ব্রিগেডের পর হায়দরাবাদেও নরেন্দ্র মোদীর নিশানায় বামপন্থীরা।
বাংলায় তৃণমূলের পরাজয় নিয়েই ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী বললেন, ‘‘কংগ্রেসের উত্তরাধিকার সূত্রে পরিবারতন্ত্র এবং দুর্নীতি শিখেছে তৃণমূল। আরেকদিকে বামপন্থীদের খারাপ কাজগুলোকে চালিয়ে গিয়েছিল তৃণমূল সরকার।’’
ত্রিপুরায় জয়ের পর যেভাবে বলেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ার পরও ঠিক সেভাবেই ‘চিন্তার জয়’ বলেছেন মোদী। তিনি বলেছেন, ‘‘বাংলায় নির্বাচনে বিজেপি‘র জয়ের প্রভাব দেখা যাচ্ছে তেলেঙ্গানাতেও। গোটা দেশে তার প্রভাব পড়েছে। প্রভাব পড়েছে বিশ্বেও।’’
ফ্যাসিস্ট আরএসএস’র মতাদর্শে চালিত বিজেপি’র বাংলা বিজয়কে সারা দেশে বিজেপি প্রচার করছে কার্যত প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, মুক্তচিন্তার ভাবধারার পরাজয় হিসেবে। নবজাগরণ এবং স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী বাংলায় সংকীর্ণ ধর্মীয় ভেদাভেদের রাজনীতি জায়গা পাবে না বলেই মনে করতেন দেশের বড় অংশ।
বস্তুত তৃণমূল কংগ্রেস সরকারের সৌজন্যেই নিজেদের ভাবধারা পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে প্রসারের সুযোগ পায় আরএসএস।
হায়দরাবাদে এদিন সফর করেন নরেন্দ্র মোদী। মোদী বলেন, ‘‘বাংলায় কেবল রাজনৈতিক দলের হারজিৎ হয়নি। ওখানে এমন রাজনীতিকে পরাজিত করেছে যা একতরফা কায়দায় বাংলার জনতাকে দাসত্বে বেঁধে রেখেছিল।‘‘
মোদী বলেছেন, ‘‘ভোটদাতারা এখন পরিবারতান্ত্রিক শাসনের বদলে চাইছন আস্থাশীল সরকার।’’ মোদী বলেছেন যে আসাম থেকে ওড়িশা না পুদুচেরি থেকে পশ্চিমবঙ্গে বিজেপি’র বিজয় দেশে রাজনৈতিক চালচিত্রের গুরুত্বপূর্ণ বদলকেই সূচিত করছে।
তেলেঙ্গানা প্রসঙ্গে মোদী বলেছেন, ‘‘রাজ্যের কংগ্রেস সরকারের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলছেন। আস্থা নেই ভারত রাষ্ট্র সমিতির ওপরও।’’
অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানায় গঠিত হওয়ার পর সরকারের আসীন ছিল বিআরএস। কিন্তু গত নির্বাচনে কংগ্রেস নির্ণায়ক জয় পায় এই রাজ্যে। বিজেপি নিজেদের শক্তি বাড়াতে সাম্প্রদায়িক প্রচার চালালেও বেশি দূর এগতে পারেনি।
হায়দরাবাদে মোদী হালকা সুরে কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে তাঁর সঙ্গে যোগ দিতে বলেন। এদিন সরকারি অনুষ্ঠানে প্রায় ৯ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন তিনি।
রেড্ডি বলেন, মানুষের উন্নয়নের প্রশ্নে রাজনীতি হওয়ার উচিত নয়। পরে মোদী বলেন, অতীতে (মনমোহন সিংয়ের) দশ বছরে কেন্দ্র গুজরাটকে যে টাকা দিয়েছে আপনাকে যদি তা দিই তবে এখন যা পচ্ছেন তার অর্ধেক মিলবে। তার চেয়ে আপনি আমার সঙ্গে কাজ করুন!
যে পাঁচ রাজ্যের ফল গত ৪ মে প্রকাশিত হয়েছে তার মধ্যে আসাম এবং পশ্চিমবঙ্গের দুই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী আদতে কংগ্রেসই করতেন।
Modi West Bengal
বাংলায় জয়ের প্রভাব পড়েছে দেশেও, মোদী বললেন হায়দরাবাদে
×
Comments :0