Terrorist

উরিতে গুলির লড়াইয়ে নিহত ১ উগ্রপন্থী

জাতীয়

শনিবার রাত থেকে সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীদের গুলির লড়াইয়ে এক পাকিস্তানি উগ্রপন্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার উত্তর কাশ্মীরের বারমুল্লা জেলার উরি সেক্টরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সন্ত্রাসবাদী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে সেনার তরফে। অভিযোগ পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল ওই সন্ত্রাসবাদী। অনুপ্রবেশের চেষ্টার খবর গোয়েন্দাদের কাছে থাকায় সেই তথ্যের ভিত্তিতে কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। সেনার তরফে দাবি করা হয়েছে রবিবার জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে এক পাকিস্তানি সন্ত্রাসবাদী অনুপ্রবেশের চেষ্টা করলে ব্যর্থ হয়। সীমান্তে অনুপ্রবেশের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত অভিযান শুরু হয়। তথ্যের ভিত্তিতেই ভারতীয় সেনা ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়। বলা হয়েছে শ্রীনগরে অবস্থিত সেনাবাহিনীর চিনার কর্পস সোশ্যাল মিডিয়ার এক্স-এ পোস্টে জম্মু ও কাশ্মীর পুলিশের দেওয়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ ও ১৫ মার্চ মধ্যরাতে উরি সেক্টরের জেনারেল এরিয়া বুখারে যৌথ অভিযান শুরু করা হয়। সেনাবাহিনী জানিয়েছে সেনাবাহিনী একজন সন্ত্রাসবাদীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। সন্ত্রাসবাদীকে চ্যালেঞ্জ করায় নির্বিচারে গুলি চালানো হয়। সংঘর্ষে একজন পাকিস্তানি সন্ত্রাসবাদী নিহত হয়। ঘটনাস্থল থেকে একে ৪৭ রাইফেল, একটি পিস্তল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 
শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান ‘শেরি কালান’র সময় একজন জেসিও অফিসার পিছলে পড়ে প্রাণ হারান।  সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম 'এক্স'-এ জানিয়েছে , অভিযান চলাকালীন পুঞ্চ  এলাকার দুর্গম ভূখণ্ডে কাজ করার সময় সুবেদার সন্দীপ কুমার ঢাকা পিছলে পড়ে যান এবং অজ্ঞান হয়ে পড়ে যান। তাথকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

Comments :0

Login to leave a comment