সোমবার পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের যৌথ মঞ্চের প্রায় ২০০ সদস্য বেতন বৃদ্ধির দাবিতে রাজ্য শিক্ষা বিভাগের সদর দপ্তরের বাইরে অর্থাৎ বিকাশ ভবনের বাইরে বিক্ষোভ দেখান।
বিক্ষোভ কর্মসূচিতে বাঁধা দেওয়ায় প্রতিবাদরত সংগ্রামী যৌথ মঞ্চে'র শিক্ষকদের সঙ্গে এদিনও পুলিশের ধস্তাধস্তি হতে দেখা যায়। পরে অবশ্য রাস্তায় বসেই বিক্ষোভ দেখান তাঁরা। সেখান থেকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার আবেদনও জানান তাঁরা ।
প্রতিবাদী শিক্ষকদের তরফে সেঁজুতি সান্যাল বলেন, "প্রত্যেক মাসে পার্শ্ব শিক্ষকদের ৯ হাজার থেকে ১০ হাজার টাকা বেতন দেওয়া হয়, যা বর্তমান সময়ের নিরিখে খুবই সামান্য। আমরা এই বেতন বৃদ্ধি করে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করার দাবি জানাচ্ছি। পাশাপাশি, রাজ্যের 'ভোট অন-অ্যাকাউন্টে' ঘোষিত ১০০০ টাকা বৃদ্ধির যে ঘোষণা করা হয়েছে, সেটাও খুবই সামান্য।"
তিনি আরও বলেন, "আমরা দাবি জানাচ্ছি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সুবিধা সহ রাজ্য সরকারি শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের সমান নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।"
রাজ্যে ৬৭ হাজারেরও বেশি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ৫০ হাজারেরও বেশি পার্শ্ব শিক্ষক রয়েছেন। গত সপ্তাহে একইরকম প্রতিবাদ জানিয়ে পার্শ্ব শিক্ষকদের যৌথ মঞ্চ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের তরফে ও রাজ্য শিক্ষা বিভাগের সদর দপ্তর বিকাশ ভবনের সামনে কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করে।
PARA TEACHER PROTEST
বেতন বৃদ্ধির দাবিতে ফের রাজপথে পার্শ্ব শিক্ষকরা
×
Comments :0