Train Cancelled

ভাঙা হবে ওভারব্রিজ, শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক ট্রেন

রাজ্য

ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন। এমনটাই ঘোষণা করেছে রেল। পূর্ব রেলের তরফে বলা হয়েছে পার্ক সার্কাস স্টেশনে পুরনো ফুট ওভারব্রিজ ভেঙে জন্য ২১ ফেব্রুবারি শনিবার রাত ১০টা ৪০ মিনিট থেকে ২২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৬ টা ৪০ মিনিট পর্যন্ত এই আট ঘন্টার পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। সেই কারণে শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর, নামখানা, ক্যানিং, ডায়মন্ড হারবার এবং বজবজ লাইনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
বাতিলের তালিকায় শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-সোনারপুর, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-ডায়মন্ড হারবার, শিয়ালদা-বজবজ শাখার ট্রেন আছে বলে পূর্ব রেল সূত্রে খবর।
শনিবার বাতিল থাকবে
৩৪৭৫৪ শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৪৭৫৭ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল, ৩৪৫৫২ শিয়ালদা-ক্যানিং লোকাল, ৩৪৫৫৭ ক্যানিং-শিয়ালদা লোকাল।
৩৪৮৫৮ শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল, ৩৪৮৫৫ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল, ৩৪১৬৪ শিয়ালদা-বজবজ লোকাল, ৩৪১৬৩ বজবজ-শিয়ালদা লোকাল। 
রবিবার বাতিল থাকবে
৩৪৪১২ শিয়ালদা-সোনারপুর লোকাল, ৩৪৪১১ সোনারপুর-শিয়ালদা লোকাল।
৩৪৬১২ শিয়ালদা-বারুইপুর লোকাল, ৩৪৬১৪ শিয়ালদা-বারুইপুর লোকাল।
৩৪৬১১ বারুইপুর-শিয়ালদা লোকাল, ৩৪৬১৩ বারুইপুর-শিয়ালদা লোকাল।
৩৪১১৪ শিয়ালদা-বজবজ লোকাল, ৩৪১১৮ শিয়ালদা-বজবজ লোকাল।
৩৪১১৩ বজবজ-শিয়ালদা লোকাল, ৩৪৭১৮ শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল।  ৩৪৮১৮শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল, ৩৪৮১৫ শিয়ালদা ক্যানিং লোকাল। ৩৪৫১১ শিয়ালদা ক্যানিং লোকাল, ৩১০৫১ কোমাগাতা মারু বজবজ-নৈহাটি লোকাল। ৩১৪২২ নৈহাটি-শিয়ালদা লোকাল।

Comments :0

Login to leave a comment