SIR

জেলা বিচারপতিরা দেখবেন ‘যুক্তিগ্রাহ্য অসঙ্গতি’, নির্দেশ সুপ্রিম কোর্টের

জাতীয় রাজ্য

রাজ্যে ‘যুক্তিগ্রাহ্য অসঙ্গতি‘ খতিয়ে দেখতে হাইকোর্টের সহায়তা চাইল সুপ্রিম কোর্ট
অসহযোগিতার জন্য তিরস্কার রাজ্যকেও। 
জেলা আদালতের বিচারপতিদের নিয়োগের অনুরোধ হাইকোর্টকে।
আগামীকালই হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের নির্দেশ রাজ্যকে।
সুপ্রিম কোর্ট বলেছে, এই বিচারপতিরা ‘যুক্তিগ্রাহ্য অসঙ্গতি’-র অভিযোগে পাঠানো নোটিশের ভিত্তিতে ভোটদাতারা যে নথি জমা দিয়েছেন তা পরীক্ষা করবেন। 
প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছেন, ‘‘দুর্ভাগ্যজনক পরিস্থিতি। দুই সাংবিধানিক প্রতিষ্ঠান রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে অভিযোগ এবং পালটা অভিযোগ চলছে।‘‘ যুক্তিগ্রাহ্য অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রেপান্সিতে যে নামের তালিকা তৈরি করা হয়েছে তা নিয়ে চলছে বিরোধ।’’
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে শনিবারই হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে হবে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার, মুখ্য সচিব, পুলিশের ডিজি এবং শীর্ষ সরকারি আধিকারিকদের। 
হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানিয়েছে সু্প্রিম কোর্ট যাতে প্রতিটি জেলায় এমন অসঙ্গতি খতিয়ে দেখার কাজে কর্মরত এবং অবসরপ্রাপ্ত জেলা বিচারপতি অথবা অতিরিক্ত জেলা বিচারপতিদের দায়িত্ব দেওয়া যায়। 
গত নভেম্বরে রাজ্যের এসআইআর নিয়ে প্রথম মামলা দায়ের করেছিলেন মুর্শিদাবাদের মোস্তারি বানু।

Comments :0

Login to leave a comment