ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আমেদাবাদের একটি আবাসনের সুতক্ষা কর্মীকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশ। ইন্টেরিয়র ডিজাইনের ছাত্রী গতকাল, শনিবার, নৈশ আহারের পর হাঁটতে বেরিয়েছিলেন। রাত সাড়ে দশটা নাগাদ তাঁকে টেনে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে জানিয়েছেন ওই ছাত্রী।
অভিযুক্ত সুরক্ষা কর্মীর বাড়ি উত্তর প্রদেশে। অভিযোগ জানিয়েছে বছর তেইশের যে ছাত্রী, তিনি আরও দুই মহিলার সঙ্গে োই আবাসনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন।
আমেদাবাদের পুলিশ জানিয়েছে যে ওই সুরক্ষা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গলায় তার পেঁচিয়ে ওই ছাত্রীকে অজ্ঞান করে অভিযুক্ত। তারপর ধর্ষণ করে।
Ahmedabad Rape Student
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আমেদাবাদের আবাসনে, গ্রেপ্তার সুরক্ষা কর্মী
×
Comments :0