Maldah DA

মালদহেও কর্মচারী ধর্মঘট, বিক্ষোভ সভাও

জেলা

সারা রাজ্যের সঙ্গে শুক্রবার মালদহ জেলাতেও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ প্রদানের দাবিতে মালদহে ধর্মঘটে শামিল হলেন রাজ্য সরকারি কর্মচারী -শিক্ষক-শিক্ষাকর্মীরা। 
শহরের রাজ হোটেল মোড়ে অনুষ্ঠিত হলো বিক্ষোভ সভা। তাতে তিনশোর বেশি কর্মচারী, শিক্ষক-শিক্ষাকর্মীরা অংশ নেন। 
সভা পরিচালনা‌ করেন সুবীর রায় ও সীতারাম চৌধুরী। সভায় যৌথ মঞ্চের পক্ষে বক্তব্য রাখেন শংকর সরকার, অরুণ কুমার প্রসাদ, পল্টু মিশ্র, প্রদীপ বাঘিড়া, নিরঞ্জন প্রামাণিক, ‌বিপ্লব দাস।

Comments :0

Login to leave a comment