Tarun Tejpal

সহকর্মীকে ধর্ষণের দায়ে সাংবাদিক তরুণ তেজপালের ১০ বছরের জেল

জাতীয়

পুলিশের ঘেরাটোপে তরুণ তেজপাল।

বম্বে হাইকোর্ট বৃহস্পতিবার 'তেহেলকা' পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে, ২০১৩ যৌন নির্যাতন মামলায় দোষী সাবাস্ত করেছে। উভয় পক্ষের যুক্তি শোনার পর, বিচারপতি ড. নীলা গোখলে এবং বিচারপতি অমিত জামসান্দেকরকে নিয়ে গঠিত বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ গত সপ্তাহে এই মামলার রায় দান স্থগিত রেখেছিল।
এদিন কোর্টের তরফে তাঁকে ১০ বছর জেলের সাজা শোনানো হয়েছে। সেইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পন করার কথাও জানিয়ে দেয় আদালত। রায় ঘোষণার পর এই প্রবীণ সম্পাদক আদালতকে বলেন যে তিনি রাজনীতির শিকার। তাঁর এই শাস্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলেও এদিন জানান তিনি।
তরুণ তেজপাল ২০১৩ সালের নভেম্বরে গোয়ায় অনুষ্ঠিত  ‘থিংকফেস্ট’ অনুষ্ঠানের সময় হোটেলের লিফটের ভেতরে তাঁর এক সহকর্মীকে যৌন হেনস্তা করেছিলেন বলে অভিযোগ দায়ের হয়। সেই মহিলা সহকর্মীই অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলার জন্যই তাঁকে সাজা শোনানো হয়েছে। 
২০১৭ সালে বিচার আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। এরপর  ২০২১ সালে তেজপাল সেই মামলা থেকে মুক্তি পেয়ে যান। এরপরই গোয়ার সরকার বিচার আদালতের রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আপিল করে। এদিন হাইকোর্ট বিচার আদালতের রায়কে নাকচ করে। তেজপালকে দোষী ঘোষণা করা হয়। দশ বছরের কারাদণ্ড সাজা দেয় আদালত।  হাইকোর্টের এই রায় ঘোষণার পর সলিসিটর জেনারেল তুষার মেহতা তেজপালকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান।

Comments :0

Login to leave a comment