শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর কিছুক্ষনের মধ্যেই প্রকাশিত হবে এসআইআর পর্বের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট।
২৮ ফেব্রুয়ারী এসআইআর'র চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরেও ৬০ লক্ষেরও কিছু বেশি সংখ্যক মানুষ ' বিবেচনাধীন'- এর তালিকায় ছিলেন। এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরই তারা জানতে পারবেন তাঁরা আদতেও ভোট দিতে পারবেন কিনা।
কমিশন সূত্রে জানা যাচ্ছে, বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ্য ভোটারের মধ্যে প্রায় ৪০ লক্ষের নথি নিস্পত্তি করা হয়েছে। তার মধ্যে থাকতে পারে প্রায় ২৯ লক্ষ ভোটারের নাম আর বাদ যেতে পারেন প্রায় ১০ লক্ষ নাম। আরও জানা যাচ্ছে, তবে যাদের নাম বাদ যাচ্ছে কি কারণে তাদের নাম বাদ যাচ্ছে তা জানার জন্য তাঁদের এবার আপিল করতে হবে ট্রাইবুনালে। এরফলে, সাধারণ গরিব মানুষ সমস্যায় পড়তে পারেন।
মার্চের মাঝামাঝি সর্বদলীয় বৈঠকে কমিশন জানিয়েছিল যে আগামী ৭ দিনের মধ্যেই এই সাপ্লিমেন্টারি তালিকা বেরোতে পারে, মোট তিনটি পর্বে বেরোতে পারে এই তালিকা। তবে এক সপ্তাহের কিছু বেশি সময় যাওয়ার পরেই বেরোতে চলেছে এই প্রথম পর্বের সাপ্লিমেন্টারি লিস্ট।
first phase of supplementary list
অল্প সময়ের মধ্যে প্রকাশিত হতে চলেছে এসআইআর-এর প্রথম পর্বের সাপ্লিমেন্টারি তালিকা
×
Comments :0