উত্তরবঙ্গ আলাদা রাজ্য হওয়ার দাবিতে সরব হওয়া বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। গোর্খাল্যান্ডের পক্ষে বার বার সরব হয়েছেন তিনি।
কার্শিয়াঙয়ের বিজেপি বিধায়ক এদিন তৃণমূল ভবনে মন্ত্রী শশী পাঁজা এবং ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন। সাংবাদিক সম্মেলনে শশী পাঁজা বলেন, বিরোধী আসনে বসলেও তৃণমূল সরকারের বিভিন্ন বিষয় ছিল তার সমর্থন। উল্লেখ্য গোর্খাল্যান্ড নিয়ে এরাজ্যে বার বার উষ্কানি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
বলে রাখা ভালো গত লোকসভা নির্বাচনে দার্জিলিং আসন থেকে বিজেপি প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করেন। সেই সময় থেকেই দলের সাথে তার দুরুত্ব প্রকাশ পায়। দলবদলু বিধায়কের দাবি বিজেপি তাকে গোর্খাল্যান্ডের এজেন্ডাকে সামনে রেখে দলে টেনেছিল। কিন্তু তারা তা পূরণ করেনি। ফলে তিনি তৃণমূলে যোগদান করেছেন।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কথায়, দলের সাথে তার দীর্ঘদিন কোন যোগাযোগ ছিল না।
TMC
গোর্খাল্যান্ডের সমর্থক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে
×
Comments :0