Digital Transaction Charge

ডিজিটাল লেনদেনে শুল্ক কেবল ব্যবসায়িক লেনদেনে, প্রতিবাদের মুখে দাবি কেন্দ্রের

জাতীয়

ডিজিটাল লেনদেনে ক্রেতাকে শুল্ক দিতে হবে। ব্যবসায়ীদের, কিছু পর থেকে, ‘সামান্য’ শুল্ক দিতে হবে। 
ইউপিআই বা ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস সংক্রান্ত প্রস্তাব ঘিরে বিরোধিতার মুখে শনিবার, এই ব্যাখ্যা দিল কেন্দ্র। 
লোকসভায় পাশ হয়েছে ইউপিআই সংক্রান্ত আইনের সংশোধনী বিল। ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস’, ২০০৭’ আইনের সংশোধনীতেই ডিজিটাল লেনদেনে শুল্ক বসানোর ব্যবস্থা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। 
বিলে বলা হয়েছে ব্যাঙ্ক এবং পরিষেবাদাতা সংস্থাকে দাম মেটানোর জন্য ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে শুল্ক বসানোর অনুমতি দিতে পারবে সরকার। সিপিআই(এম) এই প্রসঙ্গে বলেছে, ডিজিটাল ইন্ডিয়া স্লোগান তুলে ইউপিআই লেনদেনে উৎসাহ দিয়ে গিয়েছে নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রী নিজে নাগরিক, ব্যবসায়ীদের নগদ ছেড়ে ডিজিটাল লেনদেন করার প্রচার করেছেন। সিপিআই(এম) বলে যে গত কয়েক বছরে ব্যাম্কিং সংক্রান্ত বিভিন্ন শুল্ক একই কৌশলে বাড়ানো হয়েছে। মিনিমাম ব্যালেন্স না থাকলে বা এটিএম লেনদেন সীমার ঊর্ধ্বে দেখিয়ে কেটে নেওয়া হয়েছে টাকা। সব মিলিয়ে ব্যাঙ্কিং পরিষেবার খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। ইউপিআই বিনা শুল্কে ব্যবহারের সুযোগ চালু রাখার দাবিও জানায় পলিট ব্যুরো।
শনিবার অর্থ মন্ত্রক বলেছে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির লেনদেন বিনা শুল্কেই চলবে। ব্যবসায়িক লেনদেনের অনেক ক্ষেত্রেই ছাড় থাকবে। ব্যবসায়িক লেনদেনের কিছু ক্ষেত্রে বসবে শুল্ক। 
অর্থ মন্ত্রকের দাবি, শুল্কের হার ক্রেডিট বা ডেবিট কার্ডে লেনদেনের শুল্কের চেয়ে কম হবে ইউপিআই’র শুল্ক।

Comments :0

Login to leave a comment