West Bengal Census

আগস্ট থেকে শুরু জনগণনার কাজ, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত

রাজ্য

১ আগস্ট থেকে আগামী বছরের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত রাজ্য চলবে জনগণনার কাজ। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যবাসীর কাছে এই কাজে সরকারকে সহায়তা করার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।
এদিনও মুখ্যমন্ত্রী প্রথমে বলেন, জনগণনার সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। কিন্তু তারপরই তার মুখে শোনা যায় অনুপ্রবেশের কথা, যা তার দলের রাজনৈতিক প্রচার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অদিকারী বলেন, ‘এরাজ্যে জনগণনা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় ৬০০ কিলোমিটার বর্ডার এলাকা রয়েছে। আগের সরকার বিএসএফকে জমি দেয়নি। ফেন্সিং না থাকায় রাজ্যের ডেমোগ্রাফি বদলে গিয়েছে।’ মুখ্যমন্ত্রী বলেন, জনগণনার জন্য যেই যেই তথ্য প্রয়োজন সেই তথ্য অনুপ্রবেশকারিরা দেখাতে পারবে না।
১১ মে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন রাজ্য জনগণনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাবিনেটের পক্ষ থেকে। 
২০১১ সালে দেশে জনগণনার পর আর জনগণনা হয়নি। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অজুহাত দেখিয়ে জনগণনা করেনি কেন্দ্রীয় সরকার।

Comments :0

Login to leave a comment