India Russia Oil

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত, এবার বললেন মার্কো রুবিও

আন্তর্জাতিক

রাশিয়ার থেকে তেল কেনার শর্ত মেনে নিয়েছে ভারত। এবার আন্তর্জাতি মঞ্চে এমন দাবি করলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। 
গত ৩ ফেব্রুয়ারি ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কাঠামো সংক্রান্ত ঘোষণা করেছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তখনও বলেছিলেন যে ভারতীয় পণ্যে শুল্কের হার ১৮ শতাংশ করা হচ্ছে। বিনিময়ে ভারত যে যে শর্তে রাজি হয়েছে তার অন্যতম রাশিয়ার থেকে তেল না কেনা।
আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তি ঘিরে প্রবল অস্বচ্ছতা পুরোদমে বজায় রয়েছে। তার সবচেয়ে বড় কারণ আমেরিকার দাবি। ট্রাম্প বা আমেরিকার কৃষি সচিব ব্রুক রোলিন্স দাবি করে চলেছেন যে ভারত একগুচ্ছ কৃষি পণ্যে শুল্কের হার শূন্য করবে। যার অর্থ, অতি কম দামে আমেরিকার পণ্য ঢুকবে ভারতে এর মধ্যে কৃষক সংগঠন সমূহের মঞ্চ সংযুক্ত কিসান সভা জানিয়েছে যে এতবড় সর্বনাশ মুখ বুঁজে মেনে নেওয়া হবে না। তিন কৃষি আইন বাতিলের পর্বে যেমন হয়েছিল, ফের হবে তেমন দুর্বার আন্দোলন। 
ভারতীয় বিদেশ মন্ত্রক সম্প্রতি নিয়মমাফিক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দেখে ঠিক করা হবে তেল কেনার সিদ্ধান্ত। 
এর মধ্যেই মার্কো রুবিও মিউনিখ সুরক্ষা সম্মেলনের ভাষণে তেলের প্রসঙ্গ উল্লেখ করেন রাশিয়া-ইউক্রেন যু্দ্ধ নিয়ে বলার সময়। 
ভারতের ওপর এখন আমেরিকার আমদানি শুল্ক ৫০ শতাংশ। তার মধ্যে ২৫ শতাংশ চাপানো হয়েছে রাশিয়ার থেকে তেল কেনার জরিমানা বাবদ। নতুন বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ভারত-আমেরিকা। এই কাঠামোর ভিত্তিতে হবে অন্তর্বর্তী কালীন চুক্তি। তার পর দীর্ঘমেয়াদী চুক্তি দিয়ে এগনোর কথা দু’দেশের। 
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রাক্তন শিক্ষক অধ্যাপক বিশ্বজিৎ ধর এক সাক্ষাৎকারে বলেছেন যে সবার আগে উচিত স্পষ্ট করে চুক্তির মূল বয়ান প্রকাশ করা। কথা কী হয়েছে তা ঠিকভাবে জানানো দরকার। সাধারণভাবে আমেরিকা চুক্তি করে কেবল নিজের দিকটিই খেয়ালে রেখে। 
আমেরিকার কৃষি কর্পোরেট সে দেশের বিপুল ভরতুকি পায়। ভারতের কৃষিজীবীদের বড় অংশই ছোট, মাঝারি এবং প্রান্তিক কৃষক। এই অসম প্রতিযোগিতার মুখে দেশকে ফেলার আশঙ্কা রয়েছে।

Comments :0

Login to leave a comment