Historian harassed at Delhi University

ইতিহাসবিদকে হেনস্তা দিল্লি বিশ্ববিদ্যালয়ে, ধিক্কার বেবির

জাতীয়

প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক এস ইরফান হাবিবকেও হেনস্তা করা হলো দিল্লি বিশ্ববিদ্যালয়ে। নর্থ ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তাঁকে লক্ষ্য করে জল  এবং ময়লার বালতি ছোঁড়া হয়।
শুক্রবার ঘটনার কড়া নিন্দা করেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। 
অনুষ্ঠানের আয়োজক ছিল ছাত্র সংগঠন এআইএসএ। সংগঠনের তরফে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবিভিপি’র বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। 
যদিও অভিযোগ অস্বীকার করে এবিভিপি।
এস ইরফান হাবিব বিভিন্ন বক্তব্যেই দেখিয়েছেন যে মৌলবাদ এবং সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে যা প্রচার করা হচ্ছে তা ইতিহাস নয়। এই শক্তিকে নিজের রাজনীতির জন্য ইতিহাসকে বিকৃত করতে হয়। ফলে উগ্র হিন্দুত্ববাদী শক্তিগুলির ক্ষোভ রয়েছে তাঁর বিরুদ্ধে।  
দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের আর্টস ফ্যাকাল্টির কাছে এএইএসএ তরফে একটি সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য রাখছিলেন এস ইরফান হাবিব। বৃহস্পতিবার তাঁকে হেনস্তার চেষ্টা হলে তিনি কিছুক্ষণের জন্য থেমে যান। কিন্তু তারপর চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আবার বক্তব্য রাখতে শুরু করেন।
ঘটনাটির ভিডিও সমাজমাধ্যমে আসতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। 
সংবাদমাধ্যমে অধ্যাপক হাবিব বলেন, "আমার বক্তব্য শুরু হওয়ার ২০ মিনিট পর,যখন আমি ইতিহাস এবং বর্তমান সময় কীভাবে ইতিহাসের  পুনর্লিখন করা হচ্ছে তা নিয়ে কথা বলছিলাম ,ঠিক তখনি জলভর্তি বালতিটি ছোঁড়া হয়।" তিনি আরো বলেন, "যদি কেউ আমার কথার সাথে একমত না হন, তাহলে তারা এ বিষয়ে আমার সাথে আলোচনা করতে পারেন। তার জন্য এটা অবশ্যই সঠিক উপায় নয়।”
এই ঘটনায় সিপিএই(এম) সাধারণ সম্পাদক এম.এ. বেবি সমাজমাধ্যমে একটি পোস্ট করে বলেন, "  দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি জনসভায় বিশিষ্ট ইতিহাসবিদ এস. ইরফান হাবিবের উপর হামলা সমালোচনামূলক চিন্তাভাবনা এবং মুক্ত চিন্তার বিনিময়ের বিরুদ্ধে দক্ষিণপন্থী শক্তির গভীর ঘৃণা এবং অসহিষ্ণুতাকেই সামনে এনেছে। এই বিশৃঙ্খলা বিশ্ববিদ্যালয়গুলিতে ঘটছে যার মধ্যে দিয়ে দক্ষিণপন্থী শক্তি ভিন্নমত পোষণকারীদের ভয় দেখাচ্ছে। চুপ করিয়ে রাখার প্রচেষ্টা চলছে। এই হামলার জন্য দায়ীদের অবিলম্বে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বেবি বলেছেন, ইতিহাস কখনই বিভাজনের রাজনীতির সাথে যুক্ত হিংস্র বাহিনীর সাথে থাকে না।

Comments :0

Login to leave a comment