West Bengal Government

সরকারি হাসপাতাল গুলোয় নজরদারি করবে স্বাস্থ্য ভবন

রাজ্য

সরকারি হাসপাতাল গুলোর ওপর থেকে নজর রাখবে সরকার। বিধাননগর হাসপাতালে জরায়ুমুখ ক্যান্সার টিকাকরণ অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে কোনও দালালচক্র যাতে না চলে, কোনও রোগীকে যাতে রেফার না করে দেওয়া হয়, তা দেখার জন্য আমরা পেশাদার লোক নিয়োগ করছি। তারা স্বাস্থ্য ভবন থেকে সবটা দেখবে। এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নেবে সরকার।’ তিনি জানিয়েছেন ২৪ ঘন্টা এর লাইভ মনিটরিং চলবে। 
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্বাস্থ্যভবনে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সেখান থেকেই সপাতালগুলিতে নজরদারি চলবে। কারও কোনও অভিযোগ থাকলে সেখানে ফোন করে জানাতে পারবেন। হাসপাতালে চিকিৎসক আছেন কি না, রোগীরা ঠিক জায়গায় আছেন কি না, যত্রতত্র আবর্জনা পড়ে আছে কি না, কোথাও দালালচক্র চলছে কি না, বা কোনও রোগীকে অন্যত্র রেফার করা হচ্ছে কি না, তা দেখা হবে। 
এদিনের অনুষ্ঠানে টিকাকরণের বিষয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৪ থেকে ১৫ বছর বয়সী নাবালিকাদের এই টিকা দেওয়া হবে। রাজ্যে ২৩৫টি কেন্দ্র থেকে দেওয়া হবে টিকা। 
আয়ুষ্মান ভারত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের প্রায় ৬ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এছাড়া তিনি বলেছেন, যেই সব বেসরকারি হাসপাতাল রাজ্যের কাছ থেকে এক টাকায় জমি কিনেছে, সেখানে নিয়ম অনুযায়ী ১৫ শতাংশ শয্যা বিনামূল্যে পরিষেবার জন্য সংরক্ষণ করতে হবে। আর্থীক ভাবে পিছিয়ে থাকা অংশের মানুষরা সেই বেডে চিকিৎসা পাবেন।

Comments :0

Login to leave a comment