ইজরায়েলের প্রধানমন্ত্রী বেজ্ঞামিন নেতানিয়াহু সুস্থ রয়েছে। সামাজিকমাধ্যমে তার স্বাস্থকে কেন্দ্র করে যেই বিভ্রান্তি ছড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে। তার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সুস্থ রয়েছেন, সামাজিকমাধ্যমে তাকে কেন্দ্র করে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে।
সম্প্রতি ইরান ইজরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে নেতানিয়াহু সাংবাদিক সম্মেলন করেন। এক্সহ্যান্ডেলে তার সেই ভিডিওয় ডান হাতে পাঁচটি আঙুলের বদলে ছ’টা আঙুল দেখা যায়। যা নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয় জল্পনা। সামাজিকমাধ্যেমে অনেকে অনেক কিছু বলতে থাকেন।
ইজরায়েলের দাবি এআইয়ের মাধ্যমে নেতানিয়াহুকে নিয়ে ভুয়ো ভিডিও বানিয়ে সামাজিকমাধ্যঙে ছড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে তাকে কেন্দ্র করে এই প্রশ্ন তৈরি হয়েছে।
উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের সাম্রাজ্যবাদী নীতির কারণে উত্তপ্ত মধ্য প্রাচ্য। ইরানের সাথে তাদের সংঘাত ক্রমশ বাড়চে। ইরানের পরমানু গবেষনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সংঘাত, যুক্ত রয়েছে প্যালেস্তাইনের ওপর জায়নবাদী আগ্রাসনও।
ISRAEL
নেতানিয়াহু সুস্থ, দাবি ইজরায়েলের
×
Comments :0