John Brittas

ব্রিটাসের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য, সুস্মিতার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ

জাতীয়

রাজ্যসভার বিজেপি সাংসদ সুস্মিতা দেবের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ আনলেন সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস। বুধবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নোটিশ জমা দিয়েছেন ব্রিটাস। অভিযোগ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুস্মিতা দেব ব্রিটাসকে ‘লুঙ্গি ওয়ালা’ বলে কটাক্ষ করেছেন। দুই সাংসদের বাক বিতন্ডাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। মুলতুবি হয়ে যায় অধিবেশন।
সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রিটাস বলেন, ‘রাজ্যসভায় আমার ভাষণের সময় আমায় লুঙ্গি ওয়ালা বলে কটাক্ষ করেন সুস্মিতা দেব। মালায়ালি সংস্কৃতি অনুযায়ী ধুতি পড়েছিলাম আমি। একজন দক্ষিণ ভারতের মানুষ হিসাবে আমি গর্ব বোধ করি।’ 
ব্রিটাস আরও বলেন, সংসদের অভ্যন্তরে এই ধরনের মন্তব্যকে প্রশ্রয় দেওয়া যায় না। সুস্মিতার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোশিট আনায় বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার। জেপি নাড্ডা জানিয়েছেন তারা এই মন্তব্যকে কোন ভাবেই সমর্থন করেন না। 
শাসক বিরোধী হইহট্ট গোলের মধ্যে কিরেন রিজিজু আবেদন জানান সংসদের মর্যাদা বজায় রাখার জন্য।
রাজ্যসভার চেয়ারম্যান সুস্মিতার মন্তব্যের সমালোচনা করে বলেন সচেতন ভাবে বক্তব্য রাখার যাতে কোন সাংসদ আঘাত না পান। সূত্রের খবর দুই সাংসদকে নিজের ঘরে ডেকে কথাও বলেন তিনি।

Comments :0

Login to leave a comment