Assembly

বিধানসভার মূল ভবনে যেতে পারবেন না সাংবাদিকরা

রাজ্য

বিধানসভায় সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রিত হলো। শুক্রবার অধ্যক্ষ রথীন বসু এক নির্দেশিকা জারি করেছেন এই সংক্রান্ত। তাতে বলা হয়েছে বিধানসভার মূল ভবনের বাইরে প্রেস কর্ণারে থাকতে পারবেন সাংবাদিকরা। বিধানসভার মূল ভবনের লবিতেও যেতে পারবেন না সাংবাদিকরা। শুধুমাত্র কারও স্মরণ অনুষ্ঠানে লবির প্রথম তলায় সাংবাদিকরা যেতে পারবেন। রাজ্য বিধানসভায় এই ধরণের নির্দেশিকার নজির নেই।

Comments :0

Login to leave a comment