দলের বিশ্বাসঘাতকদের প্রকাশ্যে আনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিকৃতজ্ঞতা জানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এর সাথে সাথে তিনি আরও একটি বিস্ফোরক দাবি করেন। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক জানান এদিন গেটওয়ে হোটেলে তৃণমূলের কয়েকজন বিধায়করা নিজেদের মধ্যে বৈঠকে করেছেন। কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সেই নিয়ে একটাও কথা বলেননি বেলেঘাটার তৃণমূল বিধায়ক।
দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহাকে। এরপরই বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, ‘বিধানসভার অধ্যক্ষকে জানানোর আগে নেত্রীকে এই বিষয়টা জানানো যেতো।’
এদিন কার্যত গোটা বিষয়টার জন্য ঋতব্রতকে নিশানা করেন কুণাল ঘোষ। তার কথায় উলুবেড়িয়া পূর্বের বিধায়কের পাল্লায় পড়ে তাকে এই কাজে সঙ্গত দিয়েছেন এন্টালির তৃণমূল বিধায়ক। তবে কুণাল ঘোষ একবারও বললেননি যে যেই চিঠি বিধানসভায় দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে তাতে কোন ভুল নেই। এদিন দলের অনৈতিক কাজকে আড়াল করতে গিয়েছে কুণাল ঘোষ কৌশলে দলের ভিতরে যেই ফাটল তাকে প্রকাশ করে দিয়েছেন গেটওয়ে মিটিংয়ের কথা বলে।
এদিন কুণাল ঘোষকে দলের বিধায়কদের উদ্দেশ্যে বলতে শোনা যায় যে তারা সবাই তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন, তাই দলের প্রতি অনুগত থাকতে। বেলেঘাটার বিধায়ক আরও বলেন, দলের কোন কাজ পছন্দ না হলে দলের অভ্যন্তরে বলতে। দলের সাথে কেউ যেন বিশ্বাসঘাতকতা না করে।
অন্যদিকে সূত্রের খবর শোভনদেবকে বিরোধী দলনেতা হিসাবে মানতে চাইছে না দলের একটা বড় অংশ। বিকল্প নাম নিয়েও চলেছে ভাবনা। মমতা অভিষেকের পছন্দ করে দেওয়া শোভনদেবকে না মান্যতা দিয়ে বিধানসভা অধিবেশনের শুরুতে অধ্যক্ষের কাছে চিঠি দিতে পারেন রবিবার কালীঘাটে মমতার ডাকা বৈঠকরে অনুপস্থিত থাকা ৬০ জন তৃণমূল বিধায়ক।
TMC
ঋতব্রত, সন্দীপনদের আক্রমণ করতে গিয়ে দলের বিধায়কদের ‘গোপন বৈঠক’ ফাঁস করলেন কুণাল
×
Comments :0