Monsoon Session 2026

সংসদে শাহের বিবৃতির দাবিতে বিক্ষোভ বিরোধীদের

জাতীয়

বাদল অধিবেশনের ১৩ তম দিনেও প্রথম থেকেই উত্তপ্ত সংসদ। এদিন অমিত শাহের বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। দিল্লিতে ছাত্র বিক্ষোভের ওপর পুলিশি অত্যাচার এবং রাম মন্দিরের প্রণামী চুরি নিয়ে সরব হন তারা। সংসদে শাহের বিবৃতির দাবিতে লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন বিরোধীরা। কিন্তু এই বাদল অধিবেশনে সেই ভাবে সংসদে দেখা যায়নি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সংসদে তাদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘এই দেশ গণতান্ত্রিন দেশ, কোন স্বৈরাচরি শাসন কায়েম হয়নি। নিট আন্দোলনকারিদের ওপর পুলিশি অত্যাচার হলো, পেলেট গুলি চললো, কাঁদানে গ্যাসের সেল ফাটানো হলো। কোন ব্যাক্তির নির্দেশ ছাড়া এই কাজ হতে পারে না। এর দায় সরকারকে নিতে হবে। কার নির্দেশ এই কাজ হয়েছে তার উত্তর সরকারকে দিতে হবে।’
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, হয় প্রধানমন্ত্রী এবং অমিত শাহ ভয় পেয়েছেন নয় তারা সংসদকে অপমান করছেন রাম মন্দিরের প্রণামী চুরি এবং পড়ুয়াদের ওপর পুলিশি আক্রমণ নিয়ে সংসদে কোন বিবৃতি না দিয়ে। তিনি দাবি করেন লোকসভা এবং রাজ্যসভায় উভয় কক্ষেই সরকারকে এই দুই বিষয় জবাবদিহি করতে হবে।
কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর লোকসভায় অমিত শাহের বিবৃতি দাবি করে নোটিশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment