Weather

বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

রাজ্য কলকাতা

নিম্নচাপের কারণে বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। 
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা গড়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধবার কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।
রবিবার রাজ্যের শীতলতম স্থান হচ্ছে দার্জিলিং, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।

Comments :0

Login to leave a comment