তৃণমূল বিধায়কদের সই জাল বিতর্ক নিয়ে নবান্নে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী নথি দেখিয়ে বলেন, ‘তৃণমূলের ১৪ জন বিধায়কের সই নেই। বল্ক লেটারে তাদের নাম লেখা। এটা কোন সই নয়।’ এরপরই তিনি বলেন, তৃণমূলর দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা এই বিষয় ২৭ মে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করা হচ্ছে। এর সাথে সরকার, বিধানসভার অধ্যক্ষের কোন যোগাযোগ নেই।
উল্লেখ্য নির্বাচনের ফলাফলের পর থেকে ঋতব্রত, সন্দীপনদের মুখে শোনা গিয়েছে শুভেন্দু স্তুতি এবং দলের শীর্ষ নেতা অভিষেক এবং আই-প্যাকের সমালোচনা।
উল্লেখ্য কালিঘাটে তৃণমূলে পরিষদীয় দলের বৈঠক থেকে বিরোধী দলনেতা নির্বাচিত হন শোভনদেব চ্যাটার্জি। সেই মর্মে অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। অধ্যক্ষের পক্ষ থেকে জানানো হয় সেই বৈঠকের মিনিটস তাদের জমা দিতে হবে। তৃণমূলের পক্ষ থেকে সেই তথ্য যখন দেওয়া হয় তখন সেখানে ৭০ জন বিধায়কের সই ছিল। তারপরই ঋতব্রত, সন্দীপন বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীকে জানান যে ১৪ জনের সই সেখানে জাল করা হয়েছে। তারপরই শুরু হয় তদন্ত।
বিধানসভার নিয়ম অনুযায়ী ৩০ জন বিধায়কের সই থাকলেই বিরোধী দলনেতার মর্যাদা পেতেন শোভনদেব। কিন্তু নির্বাচনের পর তৃণমূল নিজেদের ভাঙন ঢাকতে গিয়ে বিধায়কদের সই জাল করেছে।
শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল এতো দিন রাজ্যের মানুষকে ঠকিয়েছে এবার বিধায়দের সাথে জালিয়াতি করছে। তিনি বলেন, ‘সিআইডি ১৩ জন তৃণমূল বিধায়ককে এই বিষয় জিজ্ঞাসাবাদ করেছে। তিনজন বিধায়ক জানিয়েছে তারা সই করেনি ওই কাগজে।’ এই তিনজনের মধ্যে একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা এই সই জাল করেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে লক্ষ্মীর ভান্ডারের ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত ২২ টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। অনুমান এই ধরনের প্রায় ৩০ কক্ষ ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। তবে মুখ্যমন্ত্রী এদিনও লক্ষ্মীর ভান্ডারের ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে নিশানা করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। তিনি বলেন, ‘তারিকুল, মোস্তাফিজুররা ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা নিয়েছে। আগের সরকারের আমলে অনুপ্রবেশকারিরাও টাকা পেয়েছে।’
অন্নপূর্না ভান্ডারের জন্য কোন পরিবারের সবার সব নথি নেওয়া হচ্ছে এই নিয়ে কোন কথা শোনা যায়নি মুখ্যমন্ত্রীর কথায়।
Suvendu Adhikari
তৃণমূলের বিধায়কদের অভিযোগের ভিত্তিতেই সই জালের তদন্ত : শুভেন্দু
×
Comments :0