TMC

তৃণমূলের সংসদীয় শিবিরেও কি ভাঙনের আশঙ্কা? বিজেপির সঙ্গে যোগাযোগে ২০ সাংসদ, জল্পনা তুঙ্গে

জাতীয় রাজ্য

পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের জেরে যখন রাজ্যের রাজনীতি উত্তাল, তখন এবার দলের সংসদীয় শিবিরেও বড়সড় ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের অন্তত ২০ জন সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দলবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
সূত্রের খবর বিষয়টি নিয়ে সর্বোচ্চ স্তরে কথাবার্তা চলছে এবং একাধিক সাংসদ ইতিমধ্যেই রাজনৈতিক আনুগত্য পরিবর্তনের আগ্রহ প্রকাশ করেছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল বা বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বর্তমানে ভারতীয় সংসদের দুই কক্ষ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের মোট ৪১ জন সাংসদ রয়েছেন। এর মধ্যে লোকসভায় ২৮ জন এবং রাজ্যসভায় ১৩ জন সদস্য আছেন। যদি সত্যিই বড় সংখ্যক সাংসদ দলত্যাগ করেন, তাহলে তা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হবে।
ইতিমধ্যে রাজ্য বিধানসভায় বড় ধাক্কা খেয়েছে তৃণমূল ঋতব্রত সহ ৫৮ জন তৃণমূল বিধায়ক নিজেদের আসল তৃণমূল দাবি করে পরিষদীয় দল গঠন করেছে। ঋতব্রত বিরোধী দলনেতা হিসাবে নির্বাচীত হয়েছে।
মমতা ব্যানার্জির মনোনীত বিরোধী দলনেতার বিরুদ্ধেও প্রকাশ্যে অবস্থান প্রকাশ করেছে এই গোষ্ঠী। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছিল। দলের একাধিক নেতা দুর্নীতির কারণে গ্রেপ্তার হয়েছেন।
বর্তমানে দলের নাম ও নির্বাচনী প্রতীক ধরে রাখাই এখন চ্যালেজ্ঞ মমতা ব্যানার্জির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহারাষ্ট্রে দলভাঙনের ঘটনাগুলির নজির সামনে রেখে এই লড়াই সহজ হবে না।
দ্রুত সাংগঠনিক ভাঙন, বিধানসভায় বিরোধী দলনেতার পদ হারানো এবং শীর্ষ নেতৃত্বের একাংশের পদত্যাগের জেরে তৃণমূল কংগ্রেসের সামনে এখন বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে দলের সাংসদদের সম্ভাব্য দলবদলের জল্পনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

Comments :0

Login to leave a comment