Assembly 2026 First Phase

রাজ্যের ১৬ জেলায় শুরু প্রথম দফার ভোট

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভার গঙ্গাদাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট চলছে।

রাজ্যে দুই দফার নির্বাচনের প্রথম পর্বে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ১৫২টি আসনে  ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। যার মধ্যে উত্তরবঙ্গের আটটি জেলার সবকটি আসনেই অর্থাৎ ৫৪টি আসনেই এদিন ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে।
এছাড়াও, এই পর্বে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম ও হুগলির বেশ কয়েকটি আসনেও ভোটগ্রহণ করা হবে। 
বৃহস্পতিবার প্রায় ১.৭৫ কোটি মহিলা সহ মোট ৩.৬০ কোটিরও বেশি ভোটদাতা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে অতীতে কখনও ভোটাধিকার রক্ষার বিষয়টি এত বড় হয়ে দাঁড়ায়নি। 
এই নির্বাচনে কমিশন রেকর্ড সংখ্যক, ২,৪৫০ কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। সেই সঙ্গে, ৮,০০০-র ও বেশি ভোটকেন্দ্রকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। 
কমিশন ভোট জালিয়াতি ঠেকাতে যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তার কতটা পালিত করতে পারবে বোঝা যাবে প্রথম দফার ভোটেই।  
তবে বুধবার রাতে পূর্ব মেদিনীপুরে অব্যবস্থা ঘিরে ভোটকর্মীদের ক্ষোভ দেখা গিয়েছে। নিমতৌড়িতে ডিসিআরসি থেকে এই মহিলা ভোটকর্মীদের কোলাঘাটের দিকে পাঠানো হয়েছে। কিন্তু গাড়িতে কোনও সুরক্ষা কর্মীই নেই বলে অভিযোগ জানান তাঁরা। সকাল থেকে পানীয় জল বা খাবারের ব্যবস্থা না থাকার অভিযোগও রয়েছে। মহিলা ভোটকর্মীরা সুরক্ষার অভাবজনিত আশঙ্কা জানিয়েছেন। 
প্রায় প্রতিটি জেলাতেই বিশেষ প্রভাব ফেলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)। গোটা এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের ভোটার তালিকা থেকে ৯১ লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে, যার ফলে বাংলার ভোটার সংখ্যা প্রায় ১২ শতাংশ কমে গেছে। শুধু মুর্শিদাবাদেই ৭.৪৮ লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে। মালদায় ৪.৫৯ লক্ষ, উত্তর দিনাজপুরে ৩.৬৩ লক্ষ এবং কোচবিহারে ২.৪২ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন হলেও প্রথম দফার ভোটের আগে ১৩৯ জনকে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। এই দফার আবেদনকারীদের ১৪ লক্ষের বেশি নাম বিবেচনাধীন রেখে শুরু হলো ভোট।

Comments :0

Login to leave a comment