CPI-M Lalbag

এসআইআর শুনানি: লালবাগে ডেপুটেশন সিপিআই(এম)’র

জেলা

লালবাগে মহকুমা শাসককে এসআইআর সংক্রান্ত ডেপুটেশনে সিপিআই(এম) নেতৃবৃন্দ।

ভোটার তালিকায় প্রকৃত ভোটারের নাম সুরক্ষিত করার দাবিতে লালবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল সিপিআই(এম)।
মঙ্গলবার লালবাগের অবস্থানে অংশ নেন সিপিআই(এম) নেতা বদরুদ্দোজা খান। অংশ নেন কৃষ্ণা রায় চ্যাটার্জি, মনু সেখ, কামাল হোসেনও।
পশ্চিমবঙ্গে এসআইআর’র শুনানিতে বিভিন্ন এলাকায় বেছে বেছে যাচ্ছে বড় সংখ্যায় নোটিশ। এর আগে সিইও দপ্তর রাজ্যে আনম্যাপড বা ২০০২’র তালিকার সঙ্গে সংযোগ নেই, এমন নাম চিহ্নিত করেছিল। দেখা যাচ্ছে ২০০২’র তালিকার সঙ্গে অসঙ্গতি অত্যন্ত কম থাকলেও শুনানি পর্বে যাচ্ছে ভুরি ভুরি নোটিশ। 
শুনানিতে নোটিশের পিছনে কমিশন যুক্তিসঙ্গত অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিক্রেপান্সি’-র তত্ত্ব খাড়া করেছে। সিপিআই(এম) এর আগে দফায় দফায় চিঠি পাঠিয়েছে সিইও দপ্তরে। ‘লজিক্যাল ডিসক্রেপান্সি বিহারে না হলেও পশ্চিমবঙ্গে হচ্ছে কেন তুলেছে সে প্রশ্ন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে এই প্রক্রিয়া মাঝপথে চালু হলো কেন তুলেছে সে প্রশ্নও। মালদহ এবং মুর্শিদাবাদে সংখ্যালঘু প্রধান এলাকায় নোটিশ পাঠানোর হার বেশি।  
এদিন লালবাগে মহকুমা শাসকের দপ্তরে বিশদে অভিযোগ জানান সিপিআই(এম) নেতৃবৃন্দ। প্রকৃত ভোটারদের নাম যাতে কোনোভাবে বাদ না পড়ে তোলা হয়েছে সেই দাবি।

Comments :0

Login to leave a comment