একটানা ভারী বৃষ্টিতে ধস ও হড়পা বানে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ। শনিবার দিবাং ভ্যালিতে হড়পা বানে সেনাবাহিনীর একটি ক্যাম্পের দুটি শিবির ভেসে পাঁচ সেনা নিখোঁজ হয়েছেন। আপার সুবানসিরি জেলায় আকস্মিক ধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। দিবাং ভ্যালিতে আকস্মিক বন্যায় সেনাবাহিনীর দুটি আশ্রয়কেন্দ্র ভেসে যায় এবং অন্তত পাঁচজন সেনা সদস্য নিখোঁজ হন। আধিকারিকরা জানিয়েছেন, বন্যার তোড়ে সেনাবাহিনীর সাতজন সদস্য ভেসে গিয়েছিলেন। তাঁদের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন এখনও নিখোঁজ। নিখোঁজ সেনা সদস্যরা হলেন হাবিলদার উপেন্দ্র এবং সেনা সদস্য কুন্দন, বিনোদ, আদিত্য ও সামুন্ডা। এলাকায় দুটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা গেছে আপার সুবানসিরি জেলায় একটি সড়কে ব্যাপক ভূমিধসের ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। ইটানগরের প্রশাসনের তথ্য অনুযায়ী, অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় কেওজারিং-বায়াচিং সড়কের পাশে মাটি কাটার কাজ চলাকালীন এই ভূমিধসের ঘটনাটি ঘটে।
আধিকারিকদের মতে, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছিলেন, তাঁদের মধ্যে চারজনের—টাডু বাকি, তাজি রাই, মার্কোশ বসুমাতারি এবং বাবুল আলি'র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপার সুবানসিরি জেলার দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক জানিয়েছেন, বাবুল আলির মৃতদেহ উদ্ধার করেছেন। সেখানে উদ্ধারকাজ চলছে।
Flash Flood, Landslide Hit Arunachal
অরুণাচলে বৃষ্টি-ধসে নিখোঁজ ৫ সেনা, চার শ্রমিকের মৃত্যু
×
Comments :0