নির্বাচন পরবর্তী হিংসায় উন্মত্ত দুষ্কৃতীদের বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া আবির মেখে রাজ্যজুড়ে মেহনতি খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ ও মুর্শিদাবাদের লেনিনের মূর্তি ভাঙ্গা ও জ্যোতি বসুর মূর্তির ওপর আক্রমণ, কলকাতায় বস্তিবাসী মানুষ ও ছোট ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে, রাজ্যজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার আহ্বান জানিয়ে শুক্রবার সুবোধ সেন ভবন ডিবিসি রোড, জেলা বামফ্রন্ট দপ্তরের সামনে থেকে বাম দলসমূহের মিছিল জলপাইগুড়ি শহর পরিক্রমা করে মিছিলে নেতৃত্ব দেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, সিপিআই(এম) জেলা সম্পাদক পীযুষ মিশ্র, আরএসপি দলের নেতা প্রকাশ রায়, সিপিআই নেতা রাহুল হোর, সিপিআই(এমএল) লিবারেশন দলের নেতা প্রদীপ গোস্বামী সহ অন্যান্য বামপন্থী দলসমূহের অন্যান্য নেতৃবৃন্দ। এদিন মিছিল কদমতলা কামারপাড়া দিন বাজার থানা মোড় ডিবিসি রোড ঘুরে জেলা বামফ্রন্ট দফতরের সামনে এসে শেষ হয়। সেখানে জেলা বামপন্থী দলসমূহের আহ্বায়ক সলিল আচার্য তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন যে রাজ্যজুড়ে গরিব মানুষ মেহনতি মানুষের উপর আক্রমণ হচ্ছে। লেনিনের মূর্তি, জ্যোতি বসুর মূর্তির উপর আক্রমণ হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার্থে সকলকে সজাগ দৃষ্টি রেখে যে কোনও পরিস্থিতিতে সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
Jalpiguri left-front
লেনিনের মূর্তি ভাঙ্গার বিরুদ্ধে জলপাইগুড়িতে মিছিল বামফ্রন্টের
×
Comments :0