MALDAH ELECTION CAMPAIGN

মালদহের গ্রামে গ্রামে প্রচার পরবের দিনেও

জেলা পঞ্চায়েত ২০২৩

মালদহের কালিয়াচকে প্রচার সিপিআই(এম)’র।

পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র নয় দিন বাকি। প্রচারের আর সাত দিন। ফলে নির্বাচনের প্রচার জোর কদমে চলছে। 

বৃহস্পতিবার ঈদুজ্জোহা, মুসলিম ধর্মাবলম্বী মানুষের বড় উৎসবের দিন। তারই মধ্যে মালদহে জোরদার প্রচার চলছে গ্রামে গ্রামে বিভিন্ন বুথে। 

এদিন কালিয়াচক-৩ ব্লকের কৃষ্ণপুর অঞ্চলের চকবাহাপুর গ্রামে বাড়ি বাড়ি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের সমর্থনে প্রচার চালাল সিপিআই(এম) নেতা ও কর্মীরা। নেতৃত্ব দেন পার্টির জেলা কমিটির সদস্য দোলন চাকি। 

তিনি পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতির পাশাপাশি রাজ্যে নিয়োগ দুর্নীতি তুলে ধরে বলেন, এই সরকারের আমলে গোটা রাজ্য দুর্নীতিগ্রস্তদের সরকারে পরিণত হয়েছে। মানুষও প্রতিবাদে পথে নেমেছে। রাজ্যকে দুর্নীতি মুক্ত করতে হলে তৃণমূল এবং বিজেপি’কে পঞ্চায়েত নির্বাচনে পরাস্ত করার মধ্য দিয়ে রাজ্য থেকে বিদায় ঘন্টা বাজাতে হবে।

Comments :0

Login to leave a comment