Fraud Case Panchla Panchayat Pradhan

জালিয়াতির মামলায় ধৃত পাঁচলার এক পঞ্চায়েত প্রধান

জেলা

দুর্নীতি, জালিয়াতি ও মিথ্যা ওয়ারিশান সার্টিফিকেট দেওয়ার অভিযোগে পাঁচলার দেউলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিমন্যু মাজিকে গ্রেপ্তার করল পাঁচলা থানার পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে পঞ্চায়েত কার্যালয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিয়ে যায়। পরে থানায় লিখিত অভিযোগ জমা পড়লে রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম-সহ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment