President"s Speech on the Eve of Independence Day

অমিত শাহের কাজের বিশেষ প্রশংসা রাষ্ট্রপতির ভাষণে

জাতীয়

রাষ্ট্রপতির ভাষণে ‘নকশাল মুক্ত ভারত’-র লক্ষ্যে পৌঁছানোকে বিশেষ সাফল্য হিসেবে বর্ণনা করা হয়েছে। শুক্রবার, স্বাধীনতা দিবসের আগের দিন, ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরীক্ষা ব্যবস্থায় বেনিয়ম ঠেকাতে পদক্ষেপের কথাও বলেছেন।
‘অপারেশন সিন্দুর’-র এক বছর, সন্ত্রাসবাদে মদতদাতা (পাকিস্তান) দেশের সঙ্গে জলচুক্তি বাতিল করার উল্লেখ করেছেন মুর্মু। 
তিনি বলেছেন, ছাত্রছাত্রীদের সুরক্ষা এবং ভবিষ্যতের জন্য সকলের অবদান দরকার। তিনি যোগ করেছেন যে পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে। 
রাষ্ট্রপতি বা রাজ্যপালের ভাষণ সাধারণভাবে সরকারই স্থির করে দেয়। সে কারণে সব অংশই অনুমান করেছিল যে রাষ্ট্রপতির ভাষণে যন্তর-মন্তর প্রসঙ্গ থাকবে না। ছাত এবং যুব অংশের ক্ষোভ বেড়ে যাওয়ার মতো বিষয়গুলির উল্লেখও বিশেষ থাকবে না। তবে সব অংশেরই নজর কেড়েছে ‘নকশালমুক্ত ভারত’ কর্মসূচির বিশেষ প্রশংসা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং মন্ত্রী অমিত শাহের প্রচারের ধারাবাহিক বিষয় হচ্ছে মধ্য ভারত এবং পূর্ব ভারতের একাংশে মাওবাদী দমন অভিযান। লক্ষ্যে পৌঁছানোর দাবিও জানিয়েছে সরকার। তাতে স্থানীয়দের জীবন কতটা বদলেছে সে প্রসঙ্গে নীরবও থেকেছে। 
তবে গতকাল, বৃহস্পতিবার, সংসদের বাদল অধিবেশন শষ হয়েছে। গত ২০ জুলাইয়ের পর থেকে অধিবেশনে যাননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০ জুলাই দিল্লিতে ছাত্র মিছিলে লাঠি, পেলেট গান ব্যবহার নিয়ে বিক্ষোভের মুখে তিনি। সংসদে বিরোধীরা তাঁর পদত্যাগও দাবি করেছে। 
মুর্মু অর্থনৈতিক বৃদ্ধি প্রসঙ্গে বলেছেন, বিশ্বের তুলনায় দ্বিগুন হারে বৃদ্ধির দিকে চলছে ভারত। বিশ্বময় শান্তি এবং অস্থিরতা সত্ত্বেও তা সম্ভব হয়েছে।

Comments :0

Login to leave a comment