Tunnel Collapse in Chamoli

এবার চামোলির সুড়ঙ্গে ধস, আটকে ৩ শ্রমিক, উদ্ধার ১৬

জাতীয়

সিকিমের পরপরই উত্তরাখণ্ডে নির্মীয়মান সুড়ঙ্গে ধস। ১৬ শ্রমিককে উদ্ধার করা গেলেও আটকে রয়েছেন অন্তত ৩ শ্রমিক।
উত্তরাখণ্ডের চামোলি জেলায় পিপালকোটিতে এই সুড়ঙ্গে ধস নামে বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রশাসন জানিয়েছে উদ্ধারের কাজ চলছে। 
পুলশ জানিয়েছে, সন্ধ্যা সাতটার পরই ধস নামে। হুড়মুড়িয়ে জল ঢুকে যায়। কাদা এবং পাথরের স্তূপে আটকে যায় সুড়ঙ্গের মুখ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। 
টিএইচডিসি সুড়ঙ্গে ধস থেকে শ্রমিকদের উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ চালাচ্ছে। প্রশাসন জানিয়েছে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। 
গত মাসেই সিকিমে নির্মীয়মান সুড়ঙ্গে জমে থাকা মিথেনে বিস্ফোরণের জেরে ধস নামে। মৃত্যু হয় ২৫ শ্রমিকের। হিমালয়ের বুকে সুড়ঙ্গ খননের বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে সুরক্ষা বিধি মেনে কাজ হচ্ছে কিনা সে প্রশ্ন উঠেছে বারবার।

Comments :0

Login to leave a comment