অনাহার, অপুষ্টিজনিত অসুখে ৪ জন শবর জনজাতির মানুষের মৃত্যু হয়। ওই গ্রামে আবারও ত্রানসামগ্রি নিয়ে পৌঁছালেন মহিলা সমিতি। উত্তর ২৪ পরগনা জেলা সংগঠনের ৫ জনের এক প্রতিনিধি দল এই ত্রান নিয়ে হাজির হয় বুধবার বিকালে। অসহায় দেড় শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রিক, শিশু খাদ্য, মুড়ি, চিড়া, ভোজ্য তেল সহ মশলাপাতি এবং শাড়ি, শিশু ও বয়স্কদের জামা পোশাক তুলে দেওয়া হয়।
ডেবরা ব্লকের জলিমান্দা গ্রামপঞ্চায়েত এলাকায় লোধা -শবর জনজাতি অধ্যুষিত পাশাপাশি ৪টি গ্রাম রয়েছে। চকসাহাপুর, পাঁকুই ও সিংগার মৌজায় এক মাসের ব্যবধানে ৪ জনের মৃত্যু হয় অনাহার অপুষ্টি জনিত অসুখে।
৬ ফেব্রুয়ারি মৃত্যু হয় ৩২ বছরের প্রদীপ মল্লিকের। মৃত্যুর পরই তার পরিবারের হাতে ২৬ কেজি চাল ও ২ টি ত্রিপল তুলে দেয় প্রসাশন। ঐ তিন শবর জনজাতির গ্রামে ২১৪ টি পরিবারের মধ্যে মাত্র ৩৭টি পরিবার আবাস বরাদ্দ হয়েছে। বাকী পরিবার গুলি আবাস যোজনা থেকে এখনও বঞ্চিত। ভাঙা ঝুপড়ি ঘরে, কেউ ত্রিপল টাঙানো ঝুপড়িতে বর্ষা, শীতে কাটায়। কাজের আকালে সিংহভাগ পরিবারে প্রতিদিন হাঁড়ি চড়ে না ৷ আবার দিনে কোনোক্রমে একবার হাঁড়ি চড়ে এমন পরিবারও রয়েছে। মৃত্যুর ঘটনার পরের দিনই তৃণমূলের জেলাপরিষদের কর্মাধ্যক্ষ শান্তি ঢুডু সহ প্রসাশনিক কর্তারা কথা দিয়ে ছিলেন তারা বিকল্প কাজ দেবেন। গ্রাম পরিদর্শন করে আবাস যোজনায় বঞ্চিতদের জন্য ঘরের ব্যবস্থা করবেন লোধা শবর উন্নয়ন পরিষদের মাধ্যমে বরাদ্দ করে। আজ তিন সপ্তাহ পার, ন্যুনতম খাদ্যদ্রব্যও পৌঁছে দেওয়ার পদক্ষেপ না নিয়ে নীরবেই রয়েছেন তাঁরা।
বুধবার বিকালে আকসাহপুর মৌজায় ত্রান সামগ্রী নিয়ে মহিলা টিম পৌঁছানোর আগেই বহু অসহায় পরিবার সেখানে হাজির হয়ে অপেক্ষা করছিলেন। ৭০ টি পরিবারের হাতে ঐ খাদ্য সামগ্রীর প্যাকেট সহ বস্ত্র তুলে দেওয়া হয়। একশোর ও অধিক শিশুদের পোশাক এবং ৭০ অধিক বড়দের পোশাক তুলে দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা সংগঠনের সম্পাদিকা রুমু ব্যানার্জী, সভানেত্রী যশোধরা বাগচি, সোমা দাস, আত্রেয়ী গুহ ও পূরবী সরকার। রুমু ব্যানার্জি বলেন, যে ভয়ংকর ও দুর্বিসহ দৃশ্য তিনটি শবর গ্রামে তা থেকে বোঝা যায় আবাস যোজনায় সীমাহীন দুর্নীতি। কাজ না থাকায় খাদ্য সংকোটের কঙ্কালসার চেহারা। এই যৎসামান্য ত্রাণ দিয়ে চাহিদার ধারে কাছে আমারা যেতে পারলাম না। এর আগে মহিলা সমিতি সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়েছিলো। এই ত্রান সামগ্রী তুলে দেওয়া স্থানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সম্পাদিকা নাসিমা বিবি, সভানেত্রী স্মৃতিকনা দেবনাথ সহ একাধিক নেতৃবৃন্দ।
Comments :0