নবম শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুর থানার গোপালপুর এলাকায়। শুক্রবার সকালে নিজের ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবার। তড়িঘড়ি ওই অবস্থা থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে নাবালিকাকে মৃত ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার নদীয়ার শান্তিপুর থানার গোপালপুর মুসলিম পাড়া এলাকায়। মৃত ছাত্রী রূপসানা খাতুন (১৪) নবম শ্রেণির পড়ুয়া। পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে তার বাবার মৃত্যু হলে তার মা বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও চলে যান। সেই থেকে এক আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করছিল সে। পরিবারের দাবি, বৃহস্পতিবার স্কুলে পরীক্ষা দিয়ে স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরেছিল রূপসানা। শুক্রবার সকালে তার উঠতে দেরি হওয়ায় পরিবারের লোকেরা অনেক ডাকাডাকির পরেও সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখা যায় ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে তার দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। সেখান থেকে দেহ উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে জানান। মৃত্যুর সঠিক কারণ জানতে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট মহকুমা হাসপাতাল পুলিশ মর্গে। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে পুলিশ। তবে কি কারণে তার এই পরিণতি, এর পেছনে অন্য কোন রহস্য আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Student Commits Suicide
নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য শান্তিপুরে
×
Comments :0