Congress

বিধানসভা নির্বাচনে একা লড়ার ইচ্ছা শুভঙ্করের

রাজ্য

আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস একা লড়াই করুক এটা তার ইচ্ছা, দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেন, ‘প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে আমি চাইবো যে কংগ্রেস একা লড়াই করুক। কিন্তু আমাদের দলের এআইসিসি রয়েছে তারা আলোচনা করবে। বিভিন্ন স্তরে আলোচনা হবে। তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রথমবার একসাথে আসন সমঝোতা করে লড়াই করেছিল বামফ্রন্ট এবং কংগ্রেস। তৃণমূলকে হারাতে না পারলেও প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছিল সেই বোঝাপড়া। তারপর ২০২১ সালে একসাথে লড়লেও ফল ভালো হয়নি। ২০২৪ এর লোকসভা নির্বাচনেও বোঝাপড়া হয়। কংগ্রেস একটি আসনে জয়ী হয়। এর মধ্যেই সাগরদিঘি উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থী বামফ্রন্টের সমর্থনে জয়ী হলেও পরে ২০২৩ সালে সে তৃণমূলে চলে যায়। নিজেদের বিধায়ককে কংগ্রেস ধরে রাখতে পারেনি। 

Comments :0

Login to leave a comment