Election Commission

শুনানি প্রক্রিয়া শেষের পর নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্য

বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আভাস যোজনার নথি এসআইআরে গ্রহণযোগ্য নয়। বিঞ্জপ্তি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। ২৮ তারিখ প্রকাশিত হবে ভোটার তালিকা। ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে শুনানি। শুনানি পর্বে যাদের ডাকা হয়েছিল তাদের অনেকেই এই দুই প্রকল্পের কাগজ জমা দিয়েছেন নথি হিসাবে। উল্লেখ্য সেই সময় কমিশনের পক্ষ থেকে কোন আপত্তি বা নির্দেশিকা জারি করা হয়নি। শুনানি শেষ হয়ে যাওয়ার পর কমিশনের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
কমিশনের যুক্তি ১৩টি নথির মধ্যে বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার কাগজ দিয়েছেন তাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা নেই। কিন্তু প্রশ্ন যারা শুধুমাত্র এই দুই প্রকল্পের কাগজ জমা দিয়েছে তাদের ক্ষেত্রে কী হবে, তাদের নাম কি তালিকায় থাকবে? কমিশনের পক্ষ থেকে কোন উত্তর নেই।
এসআইআরের নাম করে সাধারণ মানুষের যেই হয়রানি তা নিয়ে বার বার সরব হয়েছে বামপন্থীরা। জেলায় জেলায় হয়েছে বিডিও অফিস অভিযান। বামপন্থীদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল নথি জমা নেওয়ার বদলে রসিদ দিতে হবে কমিশনকে।

Comments :0

Login to leave a comment