শুক্রবার প্রকাশিত হলো উচ্চ-মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে এই সেমিস্টারের পাশের হার ৯২.৬২ শতাংশ। উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, এই সেমিস্টারের মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ১৮ হাজার ৫৭৮ জন। ৩ লক্ষ ১০ হাজার ৯৯৬ জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ছিল ৩ লক্ষ ৯৪ হাজার ৩২৫। ছাত্রদের পাশের হার ৯২.৫৮ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯২.৬৮ শতাংশ।
বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ১৮ হাজার ৫৩৭ জন। বাণিজ্য বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ৬১২। কলা বিভাগে পরীক্ষা দিয়েছে ৫ লক্ষ ৪৩ হাজার ১৭২ জন। বিভাগভিত্তিক পাশের হারে বিজ্ঞান বিভাগে ৯৮ শতাংশ, কলা বিভাগে ৯১ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৯৮.১১ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।
জেলাভিত্তিক ফলের নিরিখে এগিয়ে রয়েছে নদিয়া। এই জেলায় পাশের হার ৯৫.৫৮ শতাংশ। দ্বিতীয় পূর্ব মেদিনীপুরের পাশের হার ৯৫.০৯ শতাংশ এবং তৃতীয় হাওড়ায় ৯৫.০৮ শতাংশ। কলকাতা রয়েছে অষ্টম স্থানে। পাশের হার ৯৩.৪৫ শতাংশ।
উল্লেখ্য তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে কোন মেধা তালিকা প্রকাশ করা হয় না। চূড়ান্ত পরীক্ষা অর্থাৎ চতুর্থ সেমিস্টার শেষে ফলপ্রকাশের সময়ই মেধাতালিকা প্রকাশ করা হবে।
HS third semester result 2026
প্রকাশিত উচ্চ-মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল
×
Comments :0