High Court

দশ দিনের মধ্যে বিরোধী দলনেতার নাম জানাতে হবে অধ্যক্ষকে নির্দেশ হাইকোর্টের

রাজ্য

ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত খারিজ করলো কলকাতা হাইকোর্ট। আগামী দশ দিনের মধ্যে বিরোধী দলনেতা কে হবেন তা নতুন করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিধানসভার অধ্যক্ষকে। আদালত জানিয়ে দিয়েছে এই দশ দিন বিরোধী দলনেতা পদটির নাম কেউ ব্যবহরা করতে পারবেন না। এর পাশাপাশি ঋতব্রত তৃণমূলের চিফ হুইপ আকরুজ্জামানের পদও খারিজ করেছে আদালত। 
বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠক করে শোভবনদেব চ্যাটার্জির নাম বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করেন মমতা ব্যানার্জি। তারপর বিধানসভার অধ্যক্ষের কাছে ঋতব্রত এবং সন্দীপন সাহা অভিযোগ করেন বিরোধী দলনেতা হিসাবে শোভনদেবের নামের প্রস্তাবের যেই চিঠি জমা পড়েছে তাতে বিধায়কদের সই জাল করা হয়েছে। দল থেকে ঋতব্রত এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপর ভেঙে যায় তৃণমূল। ৬০ এর বেশি বিধায়ক যোগ দেয় ঋতব্রত শিবিরে। তাদের দেওয়া চিঠির ভিত্তিতে ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করেন অধ্যক্ষ। 
বিধানসভার অধ্যক্ষের এই সিদ্ধান্তের বিরোধীতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেন মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চ্যাটার্জি। এদিন আদালতের পক্ষ থেকে বলা হয়েছে দশদিনের মধ্যে অধ্যক্ষকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করে নতুন বিরোধী দলনেতাকে হবে তা ঘোষণা করতে হবে।

Comments :0

Login to leave a comment