ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। মৃত যুবকের নাম সুখেন মাহাতো। বয়স প্রায় ২৫ বছর। বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশোলের বান্দডী গ্রামে। পুণের একটি অটোমোবাইল কারখানায় কাজ করতে গিয়েছিলেন ৯ ফেব্রুয়ারি। কারখানার পাশ থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।
মহারাষ্ট্রের পুনেতে অটোমোবাইল পার্টসের কাজ করতেন সুখেন মাহাতো এবং তার আরও দুভাই। গত সোমবার ১০ ফেব্রুয়ারি সুখেনের খোঁজ পাওয়া যায়নি । পরদিন অর্থাৎ গতকাল পুনের শিকারপুর থানায় সুখেনের বড় দাদা যোগাযোগ করলে জানতে পারেন সুখেনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তারপরই সুখেনের পরিবার বিষয়টি জানতে পারে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
পরিবারের দাবি সুখেন বাংলা ভাষাতে কথা বলে বলেই তাকে হত্যা করা হয়েছে। খুনের ঘটনায় জড়িত দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
Purulia Migrant labour
পুণেতে অস্বাভাবিক মৃত্যু পুরুলিয়ার যুবকের
মৃত সুখেন মাহাতো
×
Comments :0