আলিপুরদুয়ারের পূর্বভাস যে কোনও সময়ে হতে পারে কালবৈশাখীর ঝড়। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও। ঝড় বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। ঝড়বৃষ্টি কমবে সোমবারে থেকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পাঁচ জেলায় ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। শুক্রবার ফের বাড়বে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো বৃষ্টির চোটে ভরা চৈত্র্যে ঠান্ডার রেশ। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একলাফে ১১ ডিগ্রি নেমে দাঁড়ালো। শুক্রবার থেকে আকাশের ভার মুখ রাতভর বৃষ্টি দিয়ে কিছুটা কাটলেও শনিবারেও আকাশ পরিষ্কা হয়নি। সকাল থেকে রাত পর্যন্ত জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলেছে। কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কাব ৫ ডিগ্রি নামতে দেখা গেছে। শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গে কয়েক দফায় বৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা মিলেছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইতে দেখা গেছে। এদিন ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ছিলো ঘন্টায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইবে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা থাকছে রবিবারেও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির দেখা মিলবে না। তবে আগামী শুক্রবারের পর থেকে ফের আবহাওয়া বৃষ্টির অনুকুল হয়ে উঠতে পারে। শুক্রবারে ফের বৃষ্টির দেখা মিলতে পারে।
শুক্রবার রাত থেকে সান্দাকফুতে ভারী তুষারপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পর্যটন কেন্দ্রটি বর্তমানে প্রায় ছয় ইঞ্চি পুরু বরফের চাদরে ঢাকা। আগামী ২৮ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উঁচু পার্বত্য এলাকাগুলোতে আরও কয়েকদিন তুষারপাত চলতে পারে। তবে রবিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতির আশা দেখছে আবহাওয়া দপ্তর।
অসময়ে ঝোড়ো বৃষ্টির কারণ নিম্নচাপ অক্ষরেখা। একটি নিম্নচাপ অক্ষরেখা মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। ওই অক্ষরেখাটি ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ও আসামের উপরে রয়েছে। আর এসবের জেরে ঝড়বৃষ্টির প্রকোপ থেকে যাচ্ছে। এই চলতি বৃষ্টির প্রকোপ গত শুক্রবার থেকে চলছে। আর তার জেরে হুহু করে নেমে যাচ্ছে রাত ও দিনের তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা এই সময়ের গড় সর্বোচ্চ থেকে ১১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৯.২ ডিগ্রিতে।
Weather West Bengal
ভারী বৃষ্টির পূর্বাভাস দুই বঙ্গে
×
Comments :0