ডিলিমিটেশন বিল পাশ করাতে সংসদ বসাচ্ছে কেন্দ্র। এই পরিস্থিতিতে শনিবার বৈঠক করতে চলেছে ‘ইন্ডিয়া’ মঞ্চ।
শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বৈঠকে বসতে পারে ‘ইন্ডিয়া’।
গতকাল, ২৬ নভেম্বরই কেন্দ্র জানিয়েছে যে ৩০ নভেম্বর লোকসভা শুরু হবে। তারপর শুরু হবে রাজ্যসভার বৈঠক।
উল্লেখ্য, বাদল অধিবেশন শেষ হওয়ার একশো দিন পরও সমাপ্তি ঘোষণা না করে ডাকা হয়েছে তারই পরের পর্ব।
এদিকে শনিবারের বৈঠকে স্ট্যালিন করুণানিধির নেতৃত্বাধীন ডিএমকে-কে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।
ডিএমকে নেতা এম কে স্ট্যালিন বলেছেন, লোকসভায় তামিলনাডুর ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব আছে। ডিলিমিটেশনের নামে এই হার কোনোভাবেই কমানো উচিত নয়। এই প্রশ্নে কোনও অবস্থাতেই আপস করা হবে না।
তামিলনাডুর নির্বাচনের পর মুখ্যমন্ত্রী পদে বিজয়কে সমর্থন জানানোর ঘটনাক্রম ঘিরে দূরত্ব তৈরি হয়েছে ডিএমকে এবং কংগ্রেসের।
এদিন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেছেন, ডিএমকে নেতা স্ট্যালিন বরাবর সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় আপসহীন। সংবিধানের মর্যাদা রক্ষার পক্ষে কোনও শক্তিই ডিলিমিটেশন বিল সমর্থন করবে না।
২০১১‘র জনগণনা অনুযায়ী লোকসভার আসন পুনর্বিন্যাস হলে উত্তর ভারতের প্রতিনধিত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়ে যে অংশগুলি, যার মধ্যে দক্ষিণের রাজ্যগুলিও রয়েছে, তাদের আনুপাতিক প্রতিনিধিত্ব কমে যাবে। ‘ইন্ডিয়া’ মঞ্চ বলেছে, এসআইআর যার নেতৃত্বে চালানো হয়েছে সেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দিয়েই ডিলিমিটেশনে নামতে চাইছে বিজেপি। যাতে সামনের লোকসভা ভোটে নিজেদের জয় নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, এর আগে জম্মু এ কাশ্মীর এবং আসামে আসন পুনর্বিন্যাস বা ডিলিমটেশন নিয়ে ব্যাপক মাত্রায় প্রশ্ন উঠেছে। বিজেপি-র হারের সম্ভাবনা বেশি এমন কেন্দ্রগুলিকে ভাঙাভাঙি হয়েছে।
স্ট্যালিন এর আগে বলেছেন, লোকসভায় তামিলনাডুর প্রতিনিধিত্ব ৭.১৮ শতাংশে রাখতেই হবে। এটি নীতিগত অবস্থান।
নাম না করে কংগ্রেসকে লক্ষ্যে এনে তিনি বলেচিলেন, যারা ক্ষমতার জন্য বিজয়ের টিভিকে জোটে যোগ দিয়েছে তাদের লজ্জা থাকা উচিত।
Delimitation Bill and INDIA Meet
ডিলিমিটেশন বিল: শনিবার বৈঠক ’ইন্ডিয়া’-র, ডিএমকে-কে আমন্ত্রণ
×
Comments :0