বিশ্বনাথ সিংহ : রায়গঞ্জ
ভরা মরশুমে অসময়ে বৃষ্টির ভ্রুকুটি চাষির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই সময়ে পাকা ধান ঘরে ওঠে। কিন্তু আকভানের প্রভাবে টানা বৃষ্টির কারণে আলু,পিঁয়াজ, লঙ্কা থেকে শীতকালীব সমস্ত সবজি সমস্ত নষ্ট হওয়ার আশঙ্কা। উত্তরা শক গ্রামে কৃষিজীবী মানুষ এখন আশঙ্কায় ভোরে উঠেই হাতে কাস্তে আর খুরপি নিয়ে জমিতে পৌছে যাচ্ছেন। যদিও কিছু ফসল বাঁচানো যায়। কারণ তাঁদের ঘারে মহাজনের ঋণ। ফসল নষ্টের মুখে তাই কৃষক ভবেশ, সঞ্জিব, সুখেন, পঙ্কজ, পবনের চোখে ঘুম নেই কারণ বাড়িতে পৌছালেই পাওনাদার কিস্তি নেওয়ার জন্যে বসে থাকে। তাদের বক্তব্য আমরা মানুষের অন্ন উৎপাদন করি অথচ আমাদের পেটেই ভাত নেই! তাদের দাবি এই সঙ্কটের সময় সরকার যদি দয়া না করে তাহলে আত্মহত্যা ছাড়া কোনো উপাই থাকবে না।
রায়গঞ্জ ব্লকের উত্তরাশক গ্রামের ভাবেশ বিশ্বাস ৩ বিঘা আমন ধান চাষ করেছেন। ইতিমধ্যেই ৫০ থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছেন বলে জানালেন। তাঁর দাবি খুব ভালো ফসল হয়েছিলো। বিপত্তি ঘটালো শিলাবৃষ্টি। তিনি আরও জানান, জমি থেকে বিঘা প্রতি ১৮ থেকে ২০ মন ধান ঘরে আসার সম্ভবনা ছিলো। কিন্তু মাঠ থেকে ধান তোলা গেলো না। পাথরের সঙ্গে বৃষ্টি ধান এলোমেলো করে দিয়েছে। এখন যা আছে তা থেকে ১০ থেকে ১২ মোন ধান ঘরে তোলা যাবে কিনা সেটাও বলা যাচ্ছে না। এদিকে রবি শষ্যের অবস্থা আরও খারাপ। জমিতে এখনও জল।
ভাতঘড়া গ্রামের পবন সরকার জানালেন জমিতে তাঁর মটর চাষের অবস্থা খুবই খারাপ। জল জমে ওল কপিতে পচন ধরেছে। সব্জি কৃষক পঙ্কজ সরকার, পবন সরকার দুই ভাই ৬০ হাজার টাকা ঋণে ৩ বিঘা জমি লিজ নিয়ে সব্জি চাষ শুরু করেছেন। পালং, ফুল কপি , বাধাকপি, ওলকপি চাষ করেই এখন এমন বিপাকে পরেছেন। জমি ছেড়ে পালিয়েও আসতে পারছেন না। ২ বিঘা জমিতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা কপি চাষে লাগিয়েছেন। সব্জি চাষের কয়েকটা দিন বাদেই চরম প্রাকৃতিক দুর্যোগ। এখনও জমিতে জল জমে আছে। কপি পঁচে গেছে। ওল কপি ফুল কপির এমন অবস্থা গরু ছাগলেও খাচ্ছে না। জমিতেই দুর্গন্ধ ছড়িয়েছে। চাষের খরচ গুনতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে। কৃষককদের অভিযোগ চড়াদামে সার কিনতে হচ্ছে। সারে কালোবাজারি চলছে। কেউ দেখার নেই। এই বিপর্যয়ে পঞ্চায়েত বা প্রশাসন কেউ খোঁজ নিতে আসেনি।
সমস্ত নথি সহ সারের কালো বাজারি রুখতে প্রশাসনের দারস্থ হয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে দাব করেলেন সারাভারত কৃষক সভার নেতা গৌতম বর্মন। তাঁর কথায়, রক্ষক যদি ভক্ষক হয় সেই রাজ্যে কি আর আশা করবেন কৃষিজীবীরা। তিনি মহকুমাশাসককে যে তথ্য দিয়েছেন তাতে উল্লেখ করেছেন, ইউরিয়া ৪৫ কেজির বস্তা এমআরপি ২৬৬ টাকা, বিকোচ্ছে ৩৫০ টাকা দরে। ডিএপি ৫০ কেজির বস্তা এমআরপি ১৩৫০ টাকা, বিকোচ্ছে ২৩০০ টাকা দরে। এমওবপি ৫০ কেজির বস্তা এমআরপি ১৭১০ টাকা, বিকোচ্ছে ২১৫০ টাকা দরে।
কৃষকদের স্বার্থে এগ্রিকালচার মহকুমাশাসক এমনকি খাদ্য নিয়ামক দপ্তরের আধিকারিকদের কাছে কৃষক সভার পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অসময়ে অতিবৃষ্টির জেরে কৃষকেরা ক্ষতিগ্রস্থ। ধান সহ অন্যান্য ফসলের চরম ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপুরণে অন্তত একর প্রতি নুন্যতম ৪২৫০ টাকা করে দিতে হবে। ধানের সহায়ক মুল্য নুন্যতম ৩১৫০ টাকা করেত হবে। সেই ধান প্রকৃত কৃষকের কাছ থেকেই কিনতে হবে, কোনো ফরিয়ার কাছ থেকে ধান কেনা যাবে না এমনকি কৃষকেদর কাছ থেকে কোনরকম ধলতা নেওয়া চলেব না।
Farmers in Raiganj
অসময়ের বৃষ্টিতে মাঠেই পচছে ফসল, বিপাকে রায়গঞ্জের কৃষকেরা
×
Comments :0