দুর্নীতি দমন শাখার অভিযোগ, সরকারি নির্মাণ কাজের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ওই জুনিয়র ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ অধিকারী। তিনি উলুবেড়িয়া পৌরসভা এলাকায় এসএসকে'র দায়িত্বে ছিলেন। হাওড়া জেলা শাসকের দপ্তর থেকে তার নিয়োগ হয় বলে জানা গেছে।
শুক্রবার বিশেষ ‘ট্র্যাপ অপারেশন’ চালিয়ে উলুবেড়িয়া জেলেপাড়া ব্রিজের কাছে একটি বেসরকারি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা।
দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, সরকারি নির্মাণ কাজের একটি টেন্ডার দেওয়ার ক্ষেত্রে অভিযুক্ত আধিকারিক অভিযোগকারীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন।
গত ২৩ সেপ্টেম্বর অভিযোগকারী ইউপিআই-এর মাধ্যমে ১০ হাজার টাকা দেন বলে জানা গেছে। এরপর বাকি টাকার একটি অংশ হিসেবে আরও ২০ হাজার টাকা নেওয়ার কথা ছিল। অভিযোগ পাওয়ার পর দুর্নীতি দমন শাখা পরিকল্পনা করে শুক্রবার বিশেষ ‘ট্র্যাপ অপারেশন’ চালায়।
Civic Engineer arrested in Uluberia
উলুবেড়িয়ায় ঘুষের অভিযোগে ধৃত পৌরসভার ইঞ্জিনিয়ার
এই রেস্তোরাঁ থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
×
Comments :0