অন্নপূর্ণা যোজনা নিয়ে কেন বঞ্চনা করা হচ্ছে মহিলাদের সঙ্গে? তার জবাবদিহি সহ প্রতিকার চেয়ে খড়্গপুর শহরের কৌশল্যা তিন মাথার মোড়ে দীঘা ও কেশিয়াড়ি নয়াগ্রাম গামী রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান শতশত মহিলা। অপরদিকে, মেদিনীপুর পৌরসভার সামনেও রাস্তার দখল নিয়ে তুমুল বিক্ষোভ দেখান অন্নপূর্ণা যোজনায় বঞ্চিত মহিলারা। পাশাপাশি, মেদিনীপুর পৌরসভার অবসর প্রাপ্ত কর্মীরা তাদের পেনশন সময়মতো না পাওয়ার অভিযোগ সহ বকেয়া পেনশন মেটানোর দাবীতে পৌরসভার গেট অচল করে অবস্থান বিক্ষোভ করেন। জোড়া আন্দোলনের জেরে মেদিনীপুর পৌরসভা সংলগ্ন এলাকা উত্তাল হয়ে ওঠে। এমনকি পৌরসভার গেটের মুখে রাস্তার বিপরীতে কোতোয়ালি থানার গেটও অচল হয়ে পড়ে। অফিস টাইমের আগে থেকে এই অবরোধ বিক্ষোভ চলায় ওই রাস্তাগুলিতে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী মহিলারা বলেন, আজ ৫ মাস হয়ে গেলো তারা অন্নপূর্ণা ভাতা থেকে বঞ্চিত। পৌরসভার সামনে একদল মানুষ কপালে গেরুয়া তিলক ও গলায় গেরুয়া গামছা নিয়ে তাদের কাগজ পত্র দেখতে চায়। তারপর নাম ঠিকানা লিখে নিয়ে ফেরত দিয়ে সরে পড়ে। এরা কি তাহলে পৌরসভায় আসে তোলাবাজি আর কাটমানির জন্য। জনপ্রতিনিধিদের পাওয়া যায়না। আবার বারে বারে দরবার করেও মিলেনি সুরাহা। উভয় স্থানে পুলিশ প্রশাসন এসে মহিলাদের আশ্বস্ত করার কথা বলে অবরোধ সরিয়ে দেয়।
Midnapore Municipality brought to a standstill
মিলছেনা অন্নপূর্ণা যোজনা, পেনশনের টাকা, জোড়া বিক্ষোভে অচল মেদিনীপুর পৌরসভা
ছবি- খড়্গপুর কৌশল্যা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ মহিলাদের।
×
Comments :0