ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় ৩২ বছর বয়সী এক মহিলা সহ তাঁর এক বছরের শিশুর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ডাইনি অপবাদ দিয়ে তাঁদের পুড়িয়ে মারা হয়েছে বলে বুধবার জানায় পুলিশ।
মঙ্গলবার রাতে কুমারডুঙ্গি থানার অন্তর্গত একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে, এবং ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার ও করা হয়েছে বলে জানায় পুলিশ।
ঘটনায় ওই মহিলার স্বামী ওখান থেকে পালিয়ে যেতে পারলেও তিনিও আহত হন। ঘটনাস্থল থেকে পালিয়ে তিনি সেই রাতে তাঁর এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। বুধবার সকালেই থানায় জানান তিনি।
থানার অভিযোগপত্রে তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে তাঁকে এবং তাঁর স্ত্রীকে কয়েকজন মিলে ডাকছিল।তাঁদের ঘুম ভেঙে যায়। তিনি বাইরে বেরিয়ে দেখতে পান প্রায় এক ডজন লোক জড়ো হয়েছে। তাঁরা স্ত্রী'র বিরুদ্ধে ডাইনিবিদ্যা অনুশীলন করার অভিযোগও তুলতে থাকে। হৈ-হট্টগোলের মধ্যে, জনতা তাঁর স্ত্রী’র উপর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেই সময় তাঁর স্ত্রী'র কোলে তাঁদের এক বছরের শিশু ও ছিল বলেও জানান তিনি।
পুলিশের এক কর্মকর্তা জানায় , ঘটনাস্থলেই মহিলা সহ শিশুটির মৃত্যু হয়।
জগন্নাথপুরের এসডিপিও রাফায়েল মুর্মু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, " ওই মহিলার স্বামী পুলিশে অভিযোগ দায়ের করার পর, তাকে কুমারডুঙ্গির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা অভিযোগে নাম থাকা চারজনকে গ্রেপ্তার করেছি। আমরা সেইসব মহিলাদের ও শনাক্ত করার চেষ্টা করছি যারা কেবল কুসংস্কারের উপর নির্ভর করে এই অপরাধে অংশ নিয়েছিলেন।"
পুলিশ জানিয়েছে, স্বামীটির এক আত্মীয়, যিনি ওই একই গ্রামে থাকতেন, মঙ্গলবার দীর্ঘ অসুস্থতার পর তিনি মারা যান সেই কারণেই গ্রামবাসীরা তার স্ত্রীকে দায়ী করেন।
একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে বলে জানায় পুলিশ।
Witch Hunt Jharkhand
ঝাড়খন্ডে ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা শিশু সহ মহিলাকে
×
Comments :0