Mithu Mukherjee

প্রয়াত অভিনেত্রী মিঠু মুখার্জি

রাজ্য

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি। রবিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১। গত এক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। 
বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মিঠু মুখার্জি। বাংলা ছবির পাশাপাশি কাজ করেছেন হিন্দি এবং ওড়িয়া ছবিতেও। 
১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ দিয়ে বড়পর্দায় তাঁর পা রাখা। মর্জিনা আবদুল্লা সিনেমা তাঁকে পরিচিত করে তোলে। 
নিশিকন্যা, মৌচাকের মতো সিনেমা তাঁকে আরও জনপ্রিয় করে।
১৯৭৬ সালে দুলাল গুহের ‘খান দোস্ত’ ছিল তাঁর প্রথম হিন্দি ছবি। শত্রুঘ্ন সিন্‌হার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

উত্তমকুমার, সৌমিত্র চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, দেবরাজ রায়, শত্রুঘ্ন সিনহা, রাজ কপূর, বিনোদ মেহরা, নবীন নিশ্চল, সাবিত্রী চ্যাটার্জি, রবি ঘোষ, অনুপকুমার, মহুয়া রায়চৌধুরী-সহ বাংলা ও হিন্দি ছবির বহু বিখ্যাত শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি।

Comments :0

Login to leave a comment