Cooch Behar

জনরোষে সিতাই ছাড়লেন কোচবিহারের সাংসদ ও তাঁর বিধায়ক স্ত্রী

রাজ্য জেলা

প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সবার সঙ্গে একান্ত আলোচনা সেরে কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনীয়া এবং তাঁর স্ত্রী সঙ্গীতা রায় সোমবার সিতাইতে ফিরেও রাত কাটাতে পারলেন না নিজের বাড়িতে! সোমবার রাত ১০ টার দিকে এই দম্পতি রীতিমত পুলিশি প্রহরায় নিজের বাড়িতে এসেছিলেন ঠিকই, বাড়ির সামনে ছিল রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরা। তবুও রাত দুটো নাগাদ এই দম্পতি ফের ঘর ছেড়ে কোচবিহার শহরের ফ্ল্যাটে আশ্রয় নিলেন!
মনে করা হচ্ছে জনরোষের ভয়েই তৃণমূলের এই সাংসদ ও বিধায়ক নিজের বাড়িতে ফিরেও ৪ ঘন্টার বেশি না কাটিয়েই ঘর ছাড়তে বাধ্য হলেন।
উল্লেখ্য কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনীয়া বিধানসভা ভোটে সিতাই কেন্দ্রে স্ত্রী সঙ্গীতা রায় তৃণমূলের টিকিটে জেতার পরেও ক্ষোভ আছড়ে পড়বে এই আশংকায় স্ত্রীকে নিয়ে প্রথমে কোচবিহারে পরে দিল্লীতে পাড়ি জমান। এরপর তৃণমূলের অন্য সাংসদদের সঙ্গে দল ছেলে এনডিএ-র শরিক হন। স্ত্রী সঙ্গীতা রায় ও তৃণমূল ছেড়ে ঋত-তৃণমূলে যোগ দেন। তারপর থেকেই এই দম্পতি সংবাদমাধ্যমে একাধিকবার বিবৃতি দেন তাদের সঙ্গে তৃণমূলের আর কোন যোগ নেই।
এক সময়ে এই দম্পতি তৃণমূলের হয়ে যারাই সিতাই এলাকায় বিরোধীতা করতো তাদের হয় মিথ্যে মামলায় জেলে পুরতেন নয় তো এলাকা ছাড়া করতেন। 
প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে সাংসদ- বিধায়ক দল বদলু হলেও সিতাইয়ের বাসিন্দারা এই অত্যাচারী দম্পতিকে মেনে নিতে রাজি নয়।
কিছুদিন আগেও একবার এই দম্পতি ঘরে ফেরার জন্য কোচবিহারে এসেও সিতাইতে ফিরতে পারেন নি। সোমবার সকাল থেকেই সিতাইতে খবর ছিল অত্যাচারী দম্পতি সিতাইতে ফিরবে। দিনভর সিতাইয়ের প্রবেশ মুখে জড়ো হয়েছিল বিক্ষুব্ধ জনতা। ফলে দিনে না এসে রাতের দিকে পুলিশি প্রহরায় ফিরে এসেছেন সাংসদ ও বিধায়ক! এই খবর ছড়িয়ে পড়তেই রাতেই জড়ো হতে থাকেন ক্ষুব্ধ জনতা। সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও বিধায়ক সংগীতা রায়ের বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়তেই সিতাইয়ে বাড়ে উত্তেজনা। তাঁর বাড়ির দিকে এগিয়ে যাওয়া একটি বিক্ষোভ মিছিল সিতাই চৌপথি থেকে শুরু হলে সিতাই থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এরপরেই
অবস্থা বেগতিক দেখে সাংসদ- বিধায়ক রাত দুটোয় সিতাই ছাড়লেন।

Comments :0

Login to leave a comment