মুক্তধারা
কবিতা
বিশ্বমঞ্চে বিবেকানন্দ
শাকিবুল রহমান
১১ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
——————————————
শিকাগোর বুকে দাঁড়িয়ে সেদিন,
বললেন বীর বাণী,
বিবেকানন্দের চরণে প্রণাম,
জানায় বিশ্বখানি।
"ভাই ও বোন" বলে ডাক দিলেন যিনি,
মুগ্ধ হলো তো দেশ,
বিবেকানন্দের উদার ছোঁয়ায়,
কাটল মনের রেশ।
সব মানুষের মিলন গাহিলেন,
মুছে দিয়ে ভেদাভেদ,
বিবেকানন্দ চেনালেন আলো,
দূর করে সব খেদ।
সন্ন্যাসী বেশে ভারতের গর্ব,
মোদের আলোর দিশা,
বিবেকানন্দের জয়গান গেয়ে,
কাটুক মনের নিশা
Comments :0