বিশাল পুলিশ বাহিনী ঢুকে ভেঙে দিয়েছে ধর্ণা মঞ্চ।
সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা শনিবার সকালে ঘটনার ভিডিও পোস্ট করেছেন। এদিকে ক্যাম্পাসের ভেতরে জারি হয়েছে ১৪৪ ধারা, যা ভারতীয় ন্যায় সংহিতায় ১৬৩ (২) ধারা। ফলে ছাত্র-ছাত্রীদের সমবেত হওয়ার অধিকারই কেড়ে নেওয়া হলো
ধর্নামঞ্চ ভেঙে দেওয়া এবং কয়েক জন পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে। যদিও পুলিশ সূত্রের দাবি, SRFTI কর্তৃপক্ষের অনুরোধেই ধর্নাস্থল সরানো হয়েছে।
গত দুমাস ধরে আন্দোলন চলছে
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-তে। ২৭ সেপ্টেম্বর প্রথম আরএসএস বিজেপি'র এক সংগঠন ক্যাম্পাসের ভেতরে ছাত্র-ছাত্রীদের আক্রমণ করে। অক্টোবরের গোড়ায় আরএসএসের আরেক বাহিনী হামলা চালায়। হামলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নির্দিষ্ট অভিযোগও জানাননি। উলটে প্রতিবাদ জানালে পাঁচ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে ক্যাম্পাসে ছাত্র আন্দোলন ভাঙতে পুলিশের বিশাল বাহিনী ঢুকে পড়েছে। সংহতি জানিয়ে শিল্পী পরিচালকরা সভা করতে গেলে তাদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
SRFTI
নিষিদ্ধ ক্যাম্পাসে জমায়েত, এসআরএফটিআই-তে ভাঙ্গা হলো ধরনা মঞ্চ
×
Comments :0