MUKTADHARA | STORY | VOY | RAHUL CHATTAPADHAYA | 13 SEPTEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | গল্প | ভয় | রাহুল চট্টোপাধ্যায় | ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  STORY  VOY  RAHUL CHATTAPADHAYA  13 SEPTEMBER 2026  4th YEAR

মুক্তধারা

গল্প 

ভয়

রাহুল চট্টোপাধ্যায় 

১৩ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

লোকটাকে দেখে ভয় পায় বাবুন। এমন লোককে এ পাড়ায় আগে কখনো ঘুরতে দেখা যায় নি। কাঁধে বন্দুক। সাধারণ জামাকাপড়।কোমরের সঙ্গে মোটা করে বাধা চামড়ার বেল্ট। বাবুন একবার ভাবলো জিজ্ঞেস করবে। করলো না।  লোকটার গতিবিধি সন্দেহজনক। কি করতে চায় বোঝা যাচ্ছে না। হঠাৎ মনে হল মাকে ডেকে দেখায়। মা দেখে বললো -' তূই এত ভীতু বাবুন ? ও তো শিকারি,পাখি টাকি শিকার করবে হয়তো '‌।
বাবুনের তবুও বিশ্বাস হল না।জানালায় দাঁড়িয়ে সে দেখেই চললো লোকটাকে।এবার লোকটার সঙ্গে চোখাচুখি হয়ে গেল।লোকটা হাসলো । বাবুন মুখটা নীচু করে নিল। লোকটা পায়ে পায়ে এগিয়ে এসে বাবুনদের জানলার ধারে এসে দাঁড়ালো। ডাকলো-' এই খোকা, তোমাদের বাগানে পাখি আসে তো?'
বাবুন তাকিয়ে রইল একদৃষ্টিতে।লোকটার কালো কালো দাঁত আর মোটা গোঁফ জোড়ায় কেমন একটা ভয়ের ভাব। বাবুন দৌড়ে ঘরের দিকে পালালো। লোকটা খ্যাক্ খ্যাক্ করে হাসছিল। 
ঘরের ভেতর গিয়ে বাবুন 'মা,' 'মা' করে ডাকতে থাকে।
'কি হয়েছে? এতবার ডাকছো কেন বাবুন'
'মা' বলে দূরে আঙুল দেখায়। মা দেখে,লোকটা তখনো জানলার কাছে দাঁড়িয়ে আছে।
-'আপনি কি করছেন এখানে দাঁড়িয়ে '
-'ঐ ঐ যে বাচ্চাটার সঙ্গে গল্প করব বলে'
'না, আপনি চলে যান,একদম দাঁড়াবেন না'
শুনে লোকটা এক পা দু'পা করে পেছিয়ে গিয়ে দৌড়ে পালায়,পালাতে পালাতে চিৎকার করে 'ভয় পেয়ো না, আমি কিছু করি না,ভয় দেখাই শুধু, ওটাই আমার কাজ'
বাবুন মা'র হাত ধরে দাঁড়িয়ে থাকে।
মা,বাবুনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে-'দেখেছো তো ভয় পেলে সবাই কেমন ভয় দেখায়,আ-র ভয় না পেলে ওরা পালিয়ে যায়'‌।
বাবুন বাধ্য ছেলের মতো মাথা নাড়ে।

Comments :0

Login to leave a comment