নতুনপাতা
মণ্ডা মিঠাই
যে ফুল ১২বছর পর ফোটে
তপন কুমার বৈরাগ্য
১৩ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
যে ফুল বারো বছর বছর পর পর ফোটে সেই ফুল আমাদের
ভারতবর্ষেই জন্মায়।এই ফুলের নাম নীল কুরিঞ্জি ফুল। এই
ফুল কেবলমাত্র নীলগিরি পর্বতে জন্মায়।এই ফুলের রঙ
নীলচে বেগুনি রঙের।দূর থেকে পর্বতটাকে নীলচে বেগুনি
গালিচা মোড়ায় বলে মনে হয়।তাই এই পর্বতের নাম
নীলগিরি। নীলগিরি একটা পর্বতগ্রন্থি ।এটা একটা গুরুত্বপূর্ণ
বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ওয়াল্ড হেরিটেজ সাইট।
নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা।যার উচ্চতা ২৬৩৭মিটার।
নীল কুরিঞ্জি ফুল গুল্মজাতীয় ফুল।বারো বছর পর ফোটে,
তখন সারা পর্বত সুন্দরভাবে সেজে ওঠে।
মনে হয় এই পর্বতকে সাজাতেই ঈশ্বর এই ফুল সৃষ্টি করেছেন।
বহু পুরানো এই ফুল।বারোবছর পর একসঙ্গে ফোটে,বেশ কিছুদিন পর যখন এদের বীজ হয় তখন এই ফুলের বয়েস
বারো বছর ।আস্তে আস্তে ফুল শুকিয়ে যায় ।কিছুদিন পরে
বৃষ্টি শুরু হলে দলবদ্ধভাবে গাছগুলো জন্মায়।তারপর বারো
বছর পরে সেই ফুল ফোটে। আবার শুকিয়ে যায়।এর আগে
নীলকুরিঞ্জি ফুল ২০১৮খ্রিস্টাব্দে ফুটেছিল।আবার ১২বছর
পর নীলগিরি পর্বতে২০৩০খ্রিস্টাব্দে অপরূপ নীল রঙের
শোভায় সেজে উঠবে।তখন বহু পর্যটক নীলগিরি পর্বতের
এই অপরূপ শোভা দেখতে আসবে।এই ফুলের বিজ্ঞান সম্মত
নাম স্ট্রোবিলান্থেস কুন্তিরানা।কেরল,তামিশনাড়ু,কর্ণাটকে
এই ফুলের অস্তিত্ব আছে।
Comments :0